হোম
নির্বাচিত কলাম

আদমদীঘি সদর ও সান্তাহারে যাত্রী ছাউনি না থাকায় জনদুর্ভোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মে, ২০২৩ ৭:২৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ সান্তাহার পৌরসভায় কোনো যাত্রী ছাউনি না থাকায় সীমাহিন জনদুর্ভোগ দেখা দিয়েছে। জংসন স্টেশন হওয়ায় প্রতিদিন শত শত মানুষ এই সান্তাহার থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। সান্তাহারের নাগরিক কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন একটি যাত্রী ছাউনির জন্য দাবী জানিয়ে আসছে বহু দিন ধরে।

সান্তাহার থেকে সড়ক পথে প্রতিদিন বগুড়ায় শত শত যাত্রী যাতায়াত করে । সান্তাহার রেলগেট গেট থেকে বগুড়া যাওয়ার বাস ছেড়ে যায়। এই স্থানে কোন যাত্রী ছাউনি নেই। আর যাত্রী ছাউনি না থাকার কারনে এ জনপদের মানুষকে রোদ, বৃষ্টি,কুয়াশাকে উপেক্ষা করে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়। যাত্রী ছাউনি না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হয় মহিলারা। বর্ষা মৌসুমে যাত্রীরা বৃষ্ঠির কারনে আশে পাশের দোকানে আশ্রয় নিতে বাধ্য হয়। প্রতিদিন নঁওগা থেকে ঢাকাগামী দুরপাল্লার বাসগুলি যাত্রী নেওয়ার জন্য সান্তাহারে প্রবেশ করে। ঢাকা গামী যাত্রীদের জন্যও কোন যাত্রী ছাউনি নেই। এমতাবস্থায় ভুক্তভোগি যাত্রীরা যাত্রী ছাউনি নির্মানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সান্তাহার ১ নং রেলগেট থেকে বগুড়াগামী বাস ছড়ে প্রতিদিন ৪০/৪৫ টি। এখান থেকে বিভিন্ন বয়সের বাস যাত্রীরা সান্তাহার থেকে বগুড়ামুখী বিভিন্ন স্থানে গমন করেন। এই স্থানটি অত্যন্ত ছোট ও ব্যস্ততম স্থান। এখানে নেই কোন যাত্রীছাউনি ও টয়লেট। বিশেষ করে মহিলা যাত্রীদের জন্য এখানে একটি যাত্রীছাউনি ও পাবলিক টয়লেট দাবী করেছেন সান্তাহার নাগরিক কমিটি।
সান্তাহার ১ নং রেলগেট থেকে বাস ছাড়াও সিএনজি,টমটমসহ নানা যানবাহনের স্ট্যন্ড।
এখানে প্রতিদিন শত শত বিভিন্ন যাত্রীরা নানা কষ্টের মধ্যে বিভিন্ন যানবাহন ব্যবহার করেন। অথচ এখানে নেই কোন যাত্রীছাউনি। নেই দাড়ানোর মত কোন স্থান।

বগুড়া যাওয়ার জন্য অপেক্ষামান রোজিনা আক্তার নামে এক যাত্রী বলেন, শুনেছি সান্তাহার একটি প্রথম শ্রেনীর পৌরসভা। এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই মুহুর্তে একজন যাত্রী হিসেবে আমি কোথায় দাঁড়াবো ? এখানে নেই কোন যাত্রী ছাউনি।
বগুড়া সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম আযম জানান, এটি সাধারনত পৌরসভা তৈরি করে। আমরাও করি। তবে আপাতত কোন যাত্রী ছাউনি করার সিদ্ধান্ত নেই।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও সদরে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় কোথাও কোন যাত্রী ছাউনি নেই। আদমদীঘি সদরে একটি যাত্রী ছাউনি থাকলেও সেটি অতি পুরোনো হওয়ায় ভেঙে ফেলা হয়েছে। নতুন করে সেখানে আর কোন যাত্রী ছাউনি তৈরি হয়নি। সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের মোবাইলে কথা বলতে চাইলে সংযোগ না পাওয়ায় তাঁর কোন মন্তব্য পাওয়া যায়নি। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার বলেন, যাত্রীছাউনি থাকা উচিত। যাত্রী ছাউনি সাধারনত পৌরসভা করে, এলজিডি অথবা সওজ করে। আমি উনাদের সাথে এ বিষয়ে কথা বলে যাত্রী ছাউনি করার বিষয়ে সিদ্ধান্ত জানাবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

উন্নয়নের স্বপ্ন আটকে আছে সুনামগঞ্জের জাদুকাটায়, কবে চালু হবে সেতু?
জনদুর্ভোগ 6 hours আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সেতুর অভাবে সীমান্তবর্তী দশটি গ্রামের হাজার হাজার মানুষের
জনদুর্ভোগ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 3 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 4 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 4 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 5 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 5 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 5 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক