হোম
আইন-বিচার

আদমদীঘিতে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মে, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে নেই কোন ব্যবসা প্রতিষ্ঠান, খুজে পাওয়া যায়নি দোকানের অস্বিত্ব, তবু টেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলার নিয়োগ দেয়া হয়েছে মের্সাস রাজু টের্ডাস,মের্সাস শাফি টের্ডাস ও মের্সাস শফিক টের্ডাস নামের তিন প্রতিষ্ঠানকে। গত ৫ মে/২০২৪ ইং উপ-সচিব (অতিরিক্ত, সিএমএসওবিওসি) মো. গোলাম খোরশেদ স্বাক্ষরিত এক ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এমন ঘটনা জানার পর স্থানীয় মুদি ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। এছাড়ার প্রকৃত মুদি ব্যবসায়ীর মধ্যে যারা আবেদন করেছে তাদের কাউকে ডিলার নিয়োগ না দেওয়ায় সৃষ্টি হয়েছে নানা সমালোচনা। টিসিবি ভবন-১, কাওরান বাজার, ঢাকা-১২১৫। www.tcb.bd.com ওয়েব সাইডে ২৬.০৫.০০০০.০২৩.১১.১২৮.২৪-১৬৭ নম্বর স্মারকে দেখা যায় বগুড়া জেলার বগুড়া সদর, শিবগঞ্জ উপজেলা, সোনাতলা উপজেলা, শেরপুর উপজেলা, গাবতলী উপজেলা, ধুনট উপজেলা, শাজাহানপুর উপজেলা ও আদমদীঘি উপজেলা মিলে মোট ২৩টি ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

ওয়েব সাইডে প্রকাশিত ওই তালিকায় ১৩ নং সিরিয়ালে আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রাম রোড গ্রামীণ ব্যাংক সংলগ্ন “মের্সাস রাজু টের্ডাস” ১৪ নং সিরিয়ালে উপজেলার নৎরতপুর ইউনিয়নের মুরইল বাজারে “মের্সাস শফিক টের্ডাস” এবং আদমদীঘি উপজেলা সদরের হাটখোলা নামক স্থানে “মের্সাস শাফি টের্ডাস” প্রতিষ্ঠান নামে টিসিবি ডিলার নিয়োগ দেয়া হয়েছে।

খোজ নিয়ে দেখা গেছে, ওই ঠিকানাগুলোতে তাদের কোন দোকান কিংবা প্রতিষ্ঠান নেই। এদিকে কোন দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান না থাকা সত্ত্বেও অস্বিত্বহীন প্রতিষ্ঠানের নামে টিসিবি ডিলার নিয়োগ দেওয়ায় স্থানীয় মুদি ব্যবসায়ীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

সোমবার (১৩ মে) সকালে গণমাধ্যমকর্মীরা সরেজমিন নিয়োগকৃত ডিলারদের দেয়া ঠিকানা অনুয়ায়ী উপজেলা সদরের গোড়গ্রাম গ্রামীণ ব্যাংক সংলগ্ন মের্সাস রাজু টের্ডাস এর দেয়া তথ্য অনুয়ায়ী রাজু আহম্মেদ নামক ব্যক্তিকে ০১৭১৩-৩৭৭২৮০ নম্বর সাংবাদিকরা মুঠোফোন ফোন দিলে তিনি জানান আমার বাসা বগুড়াতে। আমি পরে আপনাদের সাথে কথা বলবো বলে ফোন কেটে দেন। অপরদিকে উপজেলা সদরের হাটখোলা নামক ঠিকানায় মেসার্স শাফি টের্ডাস এর দেয়া তথ্য অনুয়ায়ী শাফি পারভেজ নামক ব্যক্তিকে ০১৭১৩-৩৭৭৩৩৭ নম্বরে ফোন দিয়ে তিনি বলেন, তার বাসা বগুড়ার মাটিডালিতে। তার কোন দোকান আদমদীঘিতে নেই বলে তিনি স্বীকার করেন। তবে টিসিবি’র ডিলার এর জন্য আবেদন করেছিলাম বলে তিনি এ প্রতিনিধিকে জানান।

এরপর তিনি গণমাধ্যমকর্মীদের নিয়ে চায়ের ব্যবস্থা করবেন বলে ফোন কেটে দেন। একই ঘটনা ঘটে উপজেলার মুরইল বাজারের মের্সাস শফিক টের্ডাসে ক্ষেত্রে। মুরইল বাজারেও শফিক টের্ডাস নামে কোন দোকানের অস্তিস্ত খুজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ সাথে কথা বলা হলে তিনি জানান, যখন টিসিবি ডিলার নিয়োগের তদন্ত হয়েছে সেই সময় আমি এখানে কর্মরত ছিলাম না। তবে এ বিষয়টি খতিয়ে দেখবো।

বিষয়টি নিয়ে টেডিং কর্পোরেশন (টিসিবি) বগুড়া ক্যাম্পের যুগ্ম পরিচালক (অফিস প্রধান) প্রতাপ কুমার সাথে মুঠোফোনে এ প্রতিনিধির কথা হলে তিনি বলেন, টিসিবি ডিলার নিয়োগ ব্যপারে আমার অফিসের তেমন কাজ নেই। আবেদনকারীদের দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা সেটা দেখার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। যেহেতু সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জানলাম এটি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো বলে তিনি এ প্রতিনিধিকে জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 24 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 24 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক