হোম
আন্তর্জাতিক

 আজারি সেনারা শুশা দখলমুক্ত করেছে,পুনরুদ্ধার ২৮ বছর পর হবে আজান।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২০ ৯:১৬ পূর্বাহ্ণ

 আজারি সেনারা শুশা দখলমুক্ত করেছে,পুনরুদ্ধার ২৮ বছর পর হবে আজান-এম কে নিউজ

ফাইল ছবি

আজারি সেনারা শুশা দখলমুক্ত করেছে, পুনরুদ্ধার ২৮ বছর পর হবে আজান। নাগর্নো-কারাবাখ ইস্যুতে সম্প্রতি প্রতিবেশী দুই দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ শুরুর পর বিচ্ছিন্নতাবাদীদের দখল থেকে বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে আজারি সেনারা। এর ধারাবাহিকতায় এবার গুরুত্বপূর্ণ শহর শুশা দখলমুক্ত করেছে তারা। এর ফলে দীর্ঘ ২৮ বছর পর শুশায় আজানের ধ্বনি শোনা যাবে বলে জানা গেছে।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, আর্মেনিয়ার সেনাবাহিনী সমর্থিত ওই বিচ্ছিন্নতাবাদীদের দখল থেকে রোববার কারাবাখের দ্বিতীয় এ শহরটি মুক্ত করার পরই এমন ঘোষণা দেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আজারি প্রেসিডেন্ট দেশটির রাজধানী বাকুতে শহীদদের উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেন, কারাবাখ যে ঐতিহাসিকভাবে আজারবাইজানের অঞ্চল, সেটা আমরা বিশ্বকে প্রমাণ করে দেব। দীর্ঘ বছর পর সেখানে এখন আজানের ধ্বনি উচ্চারিত হবে।

ইলহাম আলিয়েভ বলেন, ধারাবাহিকভাবে আমরা জয়ের বন্দরের দিকে অগ্রসর হচ্ছি। আর্মেনিয়া সরকার যদি আমাদের দাবিতে সাড়া না দেয়, তাহলে আমরা এর শেষ দেখে ছাড়বো। এর আগেও তিনি যুদ্ধের শেষ দেখার কথা বলেন। তার ওই বক্তব্যের জবাবে আর্মেনিয়া জানায়, তারাও শেষ পর্যন্ত প্রতিরোধ করে যাবে।

প্রসঙ্গত, শুশা শহরটি ১৯৯২ সালের ৮ মে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে যায়। আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর এটি। এর পর থেকেই সেখানে আজান বন্ধ রয়েছে।আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগর্নো-কারাবাখ আজারবাইজানের ভূখণ্ড। ৯০-এর দশকে আর্মেনীয় সেনাবাহিনীর সহযোগিতায় অঞ্চলটি দখল করে বিচ্ছিন্নতাবাদীরা। এর পর দুই দেশের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। তার পর থেকে যুদ্ধবিরতি চলছিল।

কিন্তু ২৭ সেপ্টেম্বর আজারবাইজানের সেনাদের ওপর হামলা চালায় বিচ্ছিন্নবাদীরা। এর পর থেকেই চলছে নতুন যুদ্ধ। ইতোমধ্যে উভয়পক্ষের সেনাসহ পাঁচ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানা যায়। যুদ্ধ শুরুর পর রাশিয়ার মধ্যস্থতায় দুই দফা এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক দফা যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। কিন্তু যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক মিনিট বা কয়েক ঘণ্টার মধ্যেই ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এর জন্য একে অপরকে অভিযুক্ত করে আসছে।

এদিকে, চলমান যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দেওয়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান শনিবার বলেন, আজারবাইজান নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার ৩০ বছরের দীর্ঘ দখলদারিত্বের অবসান ঘটানোর যে প্রচেষ্টা চালাচ্ছে, তার কাছাকাছি চলে এসেছে তারা। তুর্কি প্রেসিডন্ট জানান, তিনি তার ভাই আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় আলিয়েভ তাকে নাগর্নো-কারাবাখের ব্যাপারে ইতিবাচক অগ্রগতির খবর দিয়েছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

মালয়েশিয়া জোহরবারুতে বৈধ কাগজ ছাড়াই স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস রত বাংলাদেশি
আন্তর্জাতিক 3 hours আগে

তারেক রহমানের মামা সাঈদ ইস্কান্দারের ভায়রা মাসুদই  কোকোর লান্সে আঘাত
অপরাধ 14 hours আগে

সুনামগঞ্জে একটি সুইস গেটের অভাবে প্রতি বছর ৫শ একর জমির
জনদুর্ভোগ 15 hours আগে

নওগাঁর সাপাহারে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।
রাজশাহী 21 hours আগে

সামনের দিনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যেতে পারে –
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ে চাষ হচ্ছে দক্ষিণ আমেরিকার সুপার ফুড ‌কিনোয়া
অর্থনীতি 2 days আগে

সান্তাহারে ২য় স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে।
অপরাধ 2 days আগে

নওগাঁর সাপাহারে এক অসহায় পরিবারে জেলা পুলিশের মানবিক সহায়তা।
রাজশাহী 2 days আগে

সাভারের আলোচিত সিরিয়াল কিলার সাইকো সম্রাট হৃদরোগে মৃত্যু।
ঢাকা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক