হোম
অপরাধ

বাংলাদেশের যে ৩৬ স্পটে ট্রেন গেলেই পাথর ছোড়া হয়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২০ ১২:০৯ অপরাহ্ণ

Train-mknewsbd

ফাইল ছবি

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ফিরছিলেন এহেছানুল হক ও সাবরিনা চৌধুরী দম্পতি। কুমিল্লার আখাউড়া স্টেশনে পৌঁছার আগে তাদের আসনের পাশের জানালা ভেঙে কাচের টুকরো শরীরে আঘাত করে। এ সময় দুইজনই আহত হন। পরে যাত্রীদের সহায়তায় অনেকটা আতঙ্কের মধ্যে চট্টগ্রাম পৌঁছেন তারা। ২০১৯ সালের ডিসেম্বর মাসের ঘটনা এটি। এহেছানুল হক রূপালী ব্যাংকের কর্মকর্তা। চট্টগ্রামে আত্মীয়ের বাড়িতে আসার সময় ঘটনাটি ঘটে। তিনি বলেন, ওইদিন বিকাল তিনটায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই। ট্রেনটি কুমিলস্নার কাছাকাছি পৌঁছার আগে ঘুম আসে দুজনের। সাবরিনা জানালার পাশে বসেছিল। এমন সময় পাথর নিক্ষেপের ঘটনা। সে এত ভয় পেয়েছিল যে, এখন আর জানালার পাশে বসতে চায় না। তিনি প্রশ্ন রাখেন- যারা পাথর ছুড়ে মারছে, তারা কি মানুষ? চলন্ত ট্রেনে পাথর ছোড়ার এ রকম ঘটনা প্রায়ই ঘটছে।

সর্বশেষ মঙ্গলবার ঢাকা থেকে চট্টগ্রামে আসার পথে কুমিলস্নার গোমতী ব্রিজ এলাকায় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় ৪ যাত্রী আহত হন। এর আগে ২০১৯ সালের ১ নভেম্বর চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ছোড়া ঢিল থেকে অল্পের জন্য বেঁচে যায় ১৩ মাস বয়সি শিশু। ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় যাত্রীর মৃতু্যও হয়েছে। সীতাকুন্ডের ভাটিয়ারী এলাকায় ২০১৩ সালে চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে প্রকৌশলী প্রীতি দাশ নিহত হন। ফাইল ফটো রেলওয়ে সূত্রমতে, পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলিয়ে ৮০টি এলাকা চিহ্নিত করা হয়েছে, যেখান থেকে ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ঘটছে। এরমধ্যে পূর্বাঞ্চলের ৫টি জেলার ২০টি এলাকায় ৩৬টি স্পট খুব ঝুঁকিপূর্ণ, যেখান থেকে প্রায় সময় পাথর ছোড়া হয়।

পূর্বাঞ্চলের যেসব এলাকা ঝুঁকিপূর্ণ : গাজীপুরের টঙ্গী, ঢাকার কারওয়ানবাজার, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, ময়মনসিংহ, জামালপুর, জগন্নাথগঞ্জঘাট, দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ, কিশোরগঞ্জ, মোহনগঞ্জ, চট্টগ্রাম, আখাউড়া, ব্রাহ্মণবাড়ীয়া, সীতাকুন্ড, পাহাড়তলি, বটতলি ও নরসিংদীসহ ২০টি এলাকার ৩৬টি স্পটে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে বেশি। তবে রেলওয়ে পুলিশের (জিআরপি) ওসি মোস্তাফিজ ভূঁইয়া জানান, পাহাড়তলিতে একসময় পাথর ছুড়ে মারার ঘটনা ঘটলেও এখন এ রকম ঘটনা নেই। পাহাড়তলিতে পাথর ছুড়ে মারার ঘটনা ঘটার পর কয়েকবার অভিযান চালানো হয় এবং স্থানীয়দের সঙ্গে বৈঠক করার ফলে পাথর ছোড়ার ঘটনা কমে এসেছে। ফাইল ফটো সূত্রমতে, নভেম্বর ও ডিসেম্বর মাসে পূর্বাঞ্চলে ৮টি পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এরমধ্যে নথিভুক্ত হয়েছে ৪টি। এই চারটি ঘটনায় ট্রেনের ক্ষতি হয়েছে। তবে এর বাইরেও যেসব ঘটনা ঘটেছে, সেগুলো নথিভুক্ত হয়নি। জড়িতরা বস্তির শিশু-কিশোর জিআরপি সূত্রমতে, ট্রেনে পাথর ছোড়ার যেসব ঘটনা ঘটছে তার সঙ্গে জড়িত ৮০ ভাগই শিশু-কিশোর। যারা বিভিন্ন বস্তি এলাকায় বেড়ে উঠেছে। এতে প্রায়ই যাত্রীরা গুরুতর আহত হওয়ার পাশাপাশি ক্ষতি হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ ট্রেনেরও। বস্তির এসব শিশুদের আটক করা হলেও বেশিরভাগ সময় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, পাথর নিক্ষেপের ফলে ট্রেনে যাত্রী আহত হওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদও নষ্ট হচ্ছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জানালার গস্নাস সম্পূর্ণ ভেঙে যায়। এসব জানালা অনেক উন্নতমানের, দামও বেশি। মানুষ সচেতন না হলে এ রকম ঘটনা থামানো সম্ভব নয়।

ওসি মোস্তাফিজ ভূঁইয়া বলেন, পাথর নিক্ষেপে জড়িত ৮০ ভাগই বস্তির শিশু-কিশোর। এছাড়া অনেকে দুষ্টুমির ছলেও পাথর নিক্ষেপ করে। প্রেম বিরহে এক যুবক সিলেটগামী ট্রেনে পাথর নিক্ষেপ করার মতো ঘটনাও ঘটেছে। তাকে আটকও করেছিলাম। যারা পাথর নিক্ষেপ করে তাদের চিহ্নিত করাও চ্যালেঞ্জ। প্রায় সময় তাদের চিহ্নিত করা যায় না। তাই তাদের আইনের আওতায়ও আনা যায় না’ বলেন জিআরপির এই ওসি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 5 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 2 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক