admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ মে, ২০২৩ ৩:৪৮ অপরাহ্ণ
আরিফ হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুইবস্তা (২০)কেজি গাঁজা সহ স্বামী স্ত্রীকে গ্রেপ্তার।
বৃহস্পতিবার(১৯) মে উপজেলা গড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঐ গ্রামের মৃত পঞ্জাব আলীর ছেলে আব্দুল খালেক ও আব্দুল খালেকের স্ত্রী সাহেরা খাতুন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গড়গাঁওয়ের আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গৃহকর্তার বাড়ির শয়ন ঘড়ের খাটের নীচ থেকে দুই বস্তা গাঁজা (২০ কেজি) উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় বাড়ির মালিক ও তার স্ত্রীকে। পরে গাঁজা সহ তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, গাঁজা সহ দুই জনকে আটক করে থানায় দিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।