admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
মো. সোহরাব হোসেন, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা কর্তৃক ৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৩০ মিনিটে হরিপুর থানার এস, আই মো. আবু ঈসা চৌকুশ পুলিশ সদস্যদের নিয়ে বনগাঁও বাজার এলাকার শুকানী গ্রামের মসজিদের পার্শ্বে ওৎ পেতে থাকে। আটককৃত আসামী ও তাঁর সঙ্গীয় দল ভূট্রা ক্ষেত দিয়ে রাস্তায় ওঠার সময় পুলিশ তাঁদের গতিরোধ করে। বিশেষ কায়দায় মোড়কে থাকা ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওয়ার সময় মহসিন আলী (৩৫) নামক একজনকে ধরতে ধরতে সক্ষম হরিপুর থানা পুলিশ। অপর চারজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
জানা যায়, আটককৃত মহসীন আলীর বাড়ী হরিপুর উপজেলার ১নং গেদুরা ইউনিয়নে। তাঁর পিতার নাম নুর মোহাম্মদ। আটক মহসীন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আওরঙ্গজেবকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন – পলাতক অপর চারজন আসামীকে চেষ্টা করছি এবং টহল তৎপরতা আরো জোরদার করা হয়েছে। মহসীনের বিরুদ্ধে মাকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।