admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ নভেম্বর, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ
মোস্তাফিজুর রহমান,হরিপুর উপজেলা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ঐতিহাসিক কারবালার মাঠে জনাব মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন,মাননীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাজহারুল ইসলাম সুজন , সাংগাঠনিক সম্পাদক,ঠাকুরগাঁও জেলা শাখা, জনাব মোঃ মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও , জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও,অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুল চেয়ারম্যান উপজেলা পরিষদ, হরিপুর,ঠাকুরগাঁও ও উপজেলা নির্বাহী এ কে এম শরীফুল হক। জনাব মোঃ রাইহানুল হক মিয়া ,মাধ্যমিক শিক্ষা অফিসার হরিপুর-ঠাকুরগাঁও।
হরিপুর সরকারি মোসলেম উদ্দিন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ সৈয়দুর রহমান, হরিপুর থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ তাজুল ইসলাম,ভাইস-চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পূ্ষ্প, মহিলা ভাইস-চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু নগেন কুমার পাল,সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা,হরিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এস এম আলমগীর, হরিপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ মনোয়ারুল ইসলাম রিপন, জেলা পরিষদ সদস্য, জনাব মোঃ আনিসুজ্জামান শান্ত, জেলা পরিষদ মহিলা আসনের সদস্য, সাবিনা ইয়াসমিন রিপা।
আরোও উপস্থিত ছিলেন ২ নং আমগাঁও ইউপি চেয়ারম্যান জনাব পাভেল তালুকদার ও ৩নং বকুয়া ইউপি চেয়ারম্যান জনাব মোঃ আবু তাহের সহ বিভিন্ন ইউপির সদস্যগণ, আমন্ত্রিত ছাত্র/ ছাত্রী, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উক্ত অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
আমন্ত্রিত অতিথি বলেন, দেশ কে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে যুব কিশোরদেরকে কাজ ও লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস, জঙ্গী, উন্নয়নে প্রতিবন্ধকতা নিশ্চয়ই খেলাধুলা শরীরের পাশাপাশি সুস্থ মনন গঠনে সহায়ক।