admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ জুন, ২০২১ ১১:৩৭ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন,, হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে “ভূমিহীন ও গৃহহীন অর্থাৎ ক-শ্রেণির পরিবারের জন্য (গৃহ দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা) নির্মাণ” কাজের অগ্রগতি ও সুবিধা ভোগীর মাঝে আগামী ২০-৬-২০২১ ইং তারিখে বিতরণের নিমিত্তে সার্বিক দিক তুলে ধরেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল করিম।
তিনি জানান,প্রথম পর্যায়ে ৫৩৬ টি “ভূমিহীন ও গৃহহীন” সুবিধা ভোগীদের মাঝে ঘর গুলো সুষ্ঠ ভাবে বিতরণ করা হয়েছে। ঐ ঘর গুলো নির্মাণের ব্যয় ১,৭১.০০০ টাকা ছিল,আর কোন ত্রুটি বিচ্যুতি চোখে পড়লে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে দেওয়া হবে। আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুকূলে ( একশত আশি কোটি আটচল্লিশ লক্ষ তেইশ হাজার টাকা,) বরাদ্দ প্রদান করা হয়। সমপরিমাণ টাকায় মোট ৪০০ টি ঘর তৈরি করি এবং প্রতিটি ঘরের জন্য বরাদ্দ ছিল ১,৯০,০০০ টাকা।
সুবিধা ভোগী নির্বাচনের জন্য প্রতিবন্ধী ও ভবঘুরে লোক গুলো অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রেসব্রিফিংএ উল্লেখ করেন। সাংবাদিকগণের প্রশ্নের উত্তর বললেন, অবৈধ ভাবে কেউ কোন রকম লেনদেন করে থাকলে যদি কোন রকম সঠিক তথ্য প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া হবে।
আশ্রয়ণ প্রকল্পে কোন রকম দূর্ণীতি করার সুযোগ নেই।