admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২২ ৩:৪৩ অপরাহ্ণ
হরিপুর উপজেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা আওয়ামী লীগের কমিটি সমঝোতার মাধ্যমে গঠিত হয়েছে । হরিপুর মহিলা কলেজে বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সকাল ১২ টায় প্রথম অধিবেশন জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও জেলা কেন্দ্রীয় কমিটির সকল নেতারা প্রথম অধিবেশনে সংক্ষিপ্তভাবে স্বাগত বক্তব্য রাখেন। সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল দীর্ঘ ৯ বছরের দলীয় রাজনৈতিক আয় ব্যয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের সকল হিসাব তুলে ধরেন। সাধারণ সম্পাদক জনাব মোঃ জিয়াউল হাসান মুকুল দীর্ঘদীন রাজনৈতিক দায়িত্বে থাকা অবস্থায় হরিপুর থানা শাখার যে সমস্ত আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।১ম অধিবেশন বিকাল ৪ টায় শেষ হয়।
বিপুল উৎসাহ উদ্দীপনার আয়োজনে হরিপুর উপজেলা শাখার আওয়ামী লীগে ত্রি বার্ষিক কাউনসিল এর দ্বিতীয় অধিবেশন বিকাল ৫:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাবু রমেশ চন্দ্র সেন এমপি, ঠাকুরগাঁও ১, ও সভাপতি , পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। জনাব মোঃ মু. সাদেক কুরাইশী সভাপতি, জেলা আওয়ামী লীগ ঠাকুরগাঁও। গেষ্ট অব অনার বাবু দীপক কুমার রায় সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ ঠাকুরগাঁও।বিশেষ অতিথি জনাব আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম এমপি ঠাকুরগাঁও-২,সভাপতি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত স্থানী কমিটি। অ্যাড,সফুরা বেগম রুমি সাবেক এমপি সদস্য,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।
অ্যাড. হোসেনে আরা লুৎফা ডালিয়া,সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কমিটি।সেলিনা জাহান লিটা সাবেক এমপি মহিলা সংরক্ষিত আসন ৩০১। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, ভারপ্রাপ্ত সভাপতি হরিপুর উপজেলা আওয়ামী লীগ। পরিচালনা করেন অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল সাধারণ সম্পাদক হরিপুর উপজেলা আওয়ামী লীগ।আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ডেলিগেট ও কাউন্সিলরগণ। সকলের উপস্থিতিতে ও সমঝোতার মাধ্যমে জনাব অধ্যক্ষ মোঃ জিয়াউল হাসান মুকুলকে সভাপতি ও জনাব মোঃ এস এম আলমগীর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন ঠাকুরগাঁও জেলার কেন্দ্রীয় কমিটি।
এছাড়াও যারা কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি–আব্দুল কাইয়ুম পুষ্পবর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান, সহ-সভাপতি – বাবু নগেন কুমার পাল, যুগ্ন সাধারণ সম্পাদক–সাবিনা ইয়াসমিন রিপা সাংগঠনিক সম্পাদক–ইউসুফ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা–মোকাররামা বাবলি