admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২১ ৯:৫৭ পূর্বাহ্ণ
আগামীকাল ৮ আগস্ট থেকে আবারো সৌদি আরবে গৃহকর্মীদের ভিসার আবেদন জমা নেবে বলে জানিয়েছে। ঢাকায় অবস্থিত সৌদি আরবের দূতাবাস আবারো গৃহকর্মীদের ভিসার আবেদন জমা নেবে বলে জানিয়েছে। শুক্রবার ঢাকার সৌদি দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি দূতাবাস আরো জানায়, আগামী রোববার (৮ আগস্ট) থেকে গৃহকর্মী ক্যাটাগরিতে ভিসার আবেদন জমা নেওয়া হবে।
স্বাস্থ্যবিধি মেনে ওই দিন থেকে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। প্রসঙ্গত, বৈশ্বিক করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে সৌদি আরবে ভিসা বন্ধ রয়েছে। তবে আস্তে আস্তে বিভিন্ন ক্যাটাগরির ভিসা চালু করছে সৌদি সরকার।