admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২০ ৫:৪০ অপরাহ্ণ
মোঃ সেতাউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির বন্দর সম্পাদক সুলতান গত ৮ই আগষ্ট দুর্বৃত্তদের হাতে বর্বোরোচিত হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হন।স্থাণীয়দের সহযোগিতায় সুলতানকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গুরুত্বর অবস্থায় চিকিৎসাধিন আছে।
এই নিয়ে তার উপর পরপর দুইবার সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে সোনামসজিদ স্থল বন্দর শ্রমিক নেতাসহ সকল স্তরের মানুষ উপযুক্ত বিচারের দাবী জানিয়েছে।
শ্রমিক নেতা ও স্থাণীয়রা জানান, আমরা সর্বস্তরের মানুষ শ্রমিক নেতা বন্দর সম্পাদক সুলতানের উপর সন্ত্রাসী হামলার দ্রুত বিচার দাবি করছি।সুলতান আজ ক্ষমতাসীনদের অপশক্তির গুন্ডাবাহিনীর হামলার শিকার হয়েছে। শ্রমিকদের স্বাধীনতা নিয়ে কারো অপশক্তি প্রয়োগকে ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।