admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৫ ৮:০৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঠাকুরগাঁও জেলায় পালিত হল ৯ দিনব্যাপী সনাতন এবং ইসকন ধর্মাবলম্বীদের বাৎসরিক রথযাত্রা ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান।
গত ২৭ জুন ২০২৫ তারিখ হতে ৫ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় সনাতন এবং ইসকন ধর্মাবলম্বীদের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি গত ২৭ জুন তারিখ বিকাল ৪ টায় রথ যাত্রার মাধ্যমে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং ইসকন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দিরের ৯দিনব্যাপী বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়।
অনুষ্ঠান শেষে অদ্য ৫ই জুলাই তারিখে বিকাল ২টা ৩০ মিনিটে উল্টো রথ যাত্রার মাধ্যমে ৯ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উক্ত অনুষ্ঠান সমাপ্তির দিনে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে সেনাবাহিনী নিরাপত্তা প্রদান করে।