admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২২ ৭:৪২ অপরাহ্ণ
মোঃ আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নতুন কুড়ি কিন্ডার গার্টেন শুভ উদ্বোধন করেন- সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বৃহস্পতিবার দুপুরে মধ্যনগর উপজেলা সদরে বিদ্যালয়টির শুভ উদ্বোধন করেন এমপি মোয়াজ্জেম হোসেন রতন। এই উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক বন্যা সরকার ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বিধান চন্দ্র সরকার এর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইজ্ঞিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান খান, উপদেষ্টা মো: জহিরুল হক প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র,ছাত্রীদের বৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাত, প্রতিবন্ধী ভাতা, সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল,কলেজ সহ রাস্তা ঘাট, হাসপাতাল নির্মাণ করছে সরকার। তিনি বলেন শেখ হাসিনার সরকার সুনামগঞ্জের ধর্মপাশা,মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ এই চার উপজেলায় হাওর ভাতা চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।