হোম
নির্বাচিত কলাম

সুনামগঞ্জের জগন্নাথপুরে উৎসব মুখর পরিবেশে জগন্নাথপুরে বই বিতরণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৩ ৬:১৬ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত।
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ উপলক্ষে ১ লা জানুয়ারী সকালে অত্র বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ছাত্রনেতা, জি,এম,জি এয়ারলাইন্স এর সাবেক কর্মকর্তা ও যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য প্রবাসী মোঃ আশরাফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য ও আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ূম ও অভিভাবক সদস্য ফয়জুল হক প্রমূখ। অনুষ্ঠান এর অতিথি বৃন্দ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হৃদয়ে বই গ্রহণ করে। এ সময় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এদিকে জগন্নাথপুর উপজেলা সদরস্থ জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী ও অভিভাবক আজাদ আলী প্রমূখ।
এসময় উপস্থিত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, সারাদেশের ন্যায় আজ ১ লা জানুয়ারী জগন্নাথপুর উপজেলার ১৫৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৪৩ হাজার শিক্ষার্থীর মধ্যে নতুন বই বিতরণ করা হয়েছে।প্রথম দ্বিতীয় শ্রেণির বই পাওয়া যায়নি বিধায় এই দুই শ্রেণির বই বিতরণ করা হয়নি।
জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর একাডেমিক সুপারভাইজার অরুপ রায় জানান, উপজেলা ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ে ২ লাখ ১৯ হাজার ১ শত ৪৬ টি বইয়ের চাহিদার মধ্যে ৮৪ হাজার ৬ শত ৪ টি বই পাওয়া গেছে এবং বিতরণ করা হয়েছে। ষষ্ঠ শ্রেণির কোনো বই এখনো পাওয়া যায়নি। ষষ্ঠ শ্রেণীতে এবার ৪ হাজার ১ শত ৪৫ জন শিক্ষার্থী রয়েছেন। দাখিল পর্যায়ে ১লাখ ১২ হাজার ১ শত ৬৫ বইয়ের বিপরীতে ৮৮ হাজার ৮ শত ২০ টি বই পাওয়া গেছে এবং বিতরণ করা হয়েছে। ইবতেদায়ি ৬২ হাজার ৭ শত ৩৩ টি বইয়ের চাহিদার শতভাগ বই বিতরণ করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 hours আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 9 hours আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 1 day আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 1 day আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 2 days আগে

চিরিরবন্দরে বাসের ধাঁক্কায় আরএফএল কোম্পানির এস আর রাকিব নিহত।
দুর্ঘটনা 2 days আগে

অন্ধকার নামতেই পঞ্চগড় কেন্দ্রীয় কবর স্থানে শুরু হয়, লুটপাট, জুয়া
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক