admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুন, ২০২২ ১১:২৭ অপরাহ্ণ
এম.মাসুম আজাদ, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহ শহরের ছয়টি থানায় অঘোষিত ভাবে প্রকাশ্যে চলছে সুদের যাতাকল। আর সেই যাতাকলে পিষ্ট হচ্ছে মানবতার দেবতা। শহর, গ্রামে, হাটে-বাজারে এক ধরনের মহাজন ঘুরছে পকেট ভর্তি নগদ গরম গরম টাকা নিয়ে! সমাজের কষাঘাতে পরাজিত মানুষেরা খুঁজে চলেছে আজকের দিনটা ভালো থাকার জন্যে একটা আশ্রয়।
সেই সুযোগটা কাজে লাগিয়ে মহাজন নগদ টাকা তখন টোপ হিসাবে ব্যবহার করছেন। অসহায় জীবন তখন, ভবিষ্যতের দিকে না তাকিয়ে পাহড় সমেত শর্তে রাজি হয়ে নিচ্ছেন ক্রমবর্ধমান সুদে নগদ টাকা। অধিকাংশ সময়ই সেই সুদের টাকা নেওয়া ব্যক্তি পিষ্ট হয় সেই যাতা কলে। অসহায় মানুষটি এবার ভিটে-মাটি ছাড়া হয়ে যাযাবর ভিক্ষুকে পরিণত হচ্ছে।

অনেকটা গল্পের মতই মনে হবে কিন্তু এটা ঝিনাইদহের বাস্তব জীবনের প্রতিফলন। ঝিনাইদহের আনাচে কানাচে নামে বেনামে শত শত সুদের কারবারিরা ঘাপটি মেরে বসে আছেন,, আমাদের অনুসন্ধানে এরকম অনেক ভুক্তভোগী পেয়েছি যারা চল্লিশ হাজার টাকা সুদে নিয়ে, পাঁচ বছরে দেড় লক্ষ টাকা পরিশোধ করেও মহাজনকে দিতে হয়েছে ভিটে বাড়িটাও। অনেকে আবার মধ্যবিত্ত থেকে একেবারেই দরিদ্রে অবস্থায় পৌছেছে এই সুদের কারণে। ক্রমবর্ধমান দ্বিগুণ সুদের ব্যবসা দেশের ব্যাংকের উপরেও প্রভাব ফেলছে, সমাজ ও দেশকে অনেক ভাবে ক্ষতিগ্রস্ত করছে এই অবৈধ সুদের ব্যবসায়ীরা।
যদিও প্রশাসন এই বিষয়ে কঠোর ভূমিকা মাঝে মাঝে নিচ্ছেন কিন্তু এই সকল অপকর্মে যারা লিপ্ত তারা ধরা ছোয়ার বাইরেই থেকে যাচ্ছে। তাই দেশের অসহায় দরিদ্র মানুষের পক্ষ থেকে বলতে চাই এই সুদের কারবারিদের সকল টাকা বাজেয়াপ্ত করা হোক এবং তাদের কঠিন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। ঝিনাইদহে সুদ ব্যাবসায়ীদের তথ্য দিন সুদখোর মহাজন দের নিয়ে আসছে ধারাবাহিক প্রতিবেদন।