admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুন, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ আজকে ১৪ জুন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যমতে, সিঙ্গাপুরে আজকে নতুন ৪০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট ৪০ হাজার ৬০৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে বলে সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন।
আজকে আক্রান্তদের মধ্যে ৪ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স এবং ৫ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনের বাহিরে বাস করেন৷ বাকি সবাই ওয়ার্ক পাশ হোল্ডার যারা কর্মী আবাসনের বাস করেন। করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৩ জুন ৭৬৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।এই পর্যন্ত মোট ২৮ হাজার ৭৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত সিঙ্গাপুরে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং পরবর্তিতে আরও আপডেট সংবাদ মাধ্যমকে জানাবেন বলে জানা গেছে।