admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২০ ১১:০৭ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ কয়েক দিন ধরে সিঙ্গাপুরে প্রতিনিয়ত বাড়ছে করোনার সংক্রমণ। শুরুর দিকে মহামারি নিয়ন্ত্রণে দারুণ সফলতা সিঙ্গাপুর স্বাস্থ্য বিভাগ দেখালেও গত কয়েকদিনে সেই বাঁধ অনেকটাই ভেঙে পড়েছে। প্রথম এক মাসে যেখানে তাদের করোনা রোগী শনাক্ত হয়েছিল একশ’রও কম, ইতোমধ্যেই সেই সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে।
শুক্রবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) জানিয়েছে , গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৭ জনের শরীরে করোনা ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গেছে । এ নিয়ে সিঙ্গাপুরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫ জন। গত কয়েক দিনের তুলনায় আজই প্রথম নতুন রোগীর সংখ্যা এক হাজারের নিচে নামল।
আজও নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিংহভাগই ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী শ্রমিক। এদিন মাত্র ১৩ জন সিঙ্গাপুরিয়ান ও স্থায়ী অধিবাসীর শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
এর আগে, বৃহস্পতিবার শনাক্ত নতুন রোগীদের মধ্যে ৯৮২ জনই ছিলেন ডরমিটরিতে বসবাসকারী অভিবাসী, ২৫ জনের সম্প্রদায় ভিত্তিক সংক্রমণ ৩০ জন ডরমিটরির বাইরে বসবাসকারী।