admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৫ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩১ আগষ্ট আরো ৭২ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত মোট ৫৫ হাজার ৬৫৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরলেন৷ তবে সর্বশেষ পাওয়া তথ্যমতে, সোমবার নতুন আরো ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ৮১২ জন।
সোমবার আক্রান্তদের মধ্যে কোন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্স নেই৷ তিনজন ওয়ার্ক পাশ হোল্ডার বা ওয়ার্ক পারমিট হোল্ডার যারা ডরমিটরির বাহিরে বাস করেন। ৭ জন বিদেশ ফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন। বাকি ৩১ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এই পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে। ৭৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ ১ হাজার ৪৯ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ৷