admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মে, ২০২০ ৩:৫৯ পূর্বাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ১৭ মে আরো ৯৯৮ জন চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন৷ এই নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯ হাজার ৩৪০ জন। তবে ১৭ মে সিঙ্গাপুরে নতুন ৬৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ০৩৮ জন ৷
নতুন আক্রান্তদের বেশীরভাগই অভিবাসীদের থাকার জায়গা ডরমিটরির সাথে লিংক রয়েছে। রবিবার আক্রান্তদের ৪ জন সিঙ্গাপুরিয়ান ও পার্মানেন্ট রেসিডেন্স (PR),৬৭৩ জন ওয়ার্ক পাশ হোল্ডার যারা ডরমিটরিতে বাস করেন এবং ৪ জন ওয়ার্ক পাশ হোল্ডার যিনি ডরমিটরির বাহিরে অবস্থান করেন৷ শনিবার নতুন আরো একটি ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে।
এখন পর্যন্ত সিঙ্গাপুরের সবচেয়ে বড় ক্লাস্টার পংগল S11 ডরমিটরি। এই ডরমিটরি থেকে গতকাল নতুন ৮ জন শনাক্তসহ মোট শনাক্ত ২৫৭৭ জন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে এই পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।
১ হাজার ২১০ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ ১৭৪৬৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের কাছ থেকে আলাদা রাখা ও যত্নের জন্য অন্যত্র সরিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে৷
সারাবিশ্বে এই পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৭ লক্ষ ৮৯ হাজার ৬৮৮ জন এরমধ্যে সুস্থ হয়েছেন ১৮ লক্ষ ৪৭হাজার ৭৬৫ এবং করোনায় আক্রান্ত হয়ে সারাবিশ্বে ৩ লক্ষ ১৬ হাজার ৫৪ জনের মৃত্যু হয়েছে।