admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুন, ২০২০ ৬:৪৩ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিঙ্গাপুরঃ সিঙ্গাপুর কোভিড -১৯ চিকিৎসার জন্য প্রথম মানব দেহে পরিক্ষা মুলক ঔষধ প্রয়োগ করতে যাচ্ছে। সর্বমোট মোট ২৩জন সুস্থ সেচ্ছাসেবী কর্মী এগিয়ে এসেছেন একটি বিশুদ্ধ পদ্ধতির মাধ্যমে এই অ্যান্টিবডি ড্রাগের ক্লিনিকাল পরিক্ষার জন্য৷ প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল সুরক্ষা পরীক্ষাটি আগামী সপ্তাহে শুরু হবে এবং প্রায় ছয় সপ্তাহ ধরে চলবে।
সিঙ্গাপুর স্বাস্থ্য বিজ্ঞান কর্তৃপক্ষ ৮ জুন এই পরীক্ষার অনুমোদন দিয়েছে। এই চিকিৎসার জন্য বায়োটেক টিচান নামে একটি সংস্থা এগিয়ে এসেছে। সিঙ্গাপুরে এটাই প্রথম মানবদেহে কোভিড -১৯ চিকিৎসার ওষুধের পরিক্ষার জন্য অনুমোদিত পেয়েছে।
টায়চান ১০ই জুন একটি বিবৃতিতে বলেছে যে, চলতি বসরের ২৫শে ফেব্রুয়ারির তারা এই অ্যান্টিবডি তৈরি করেছে।
এখনও অবধি, কোভিড -১৯ দ্বারা বিশ্বজুড়ে ৪ লক্ষের অধিক লোক মারা গিয়েছে।
কোভিড -১৯ এর বিরুদ্ধে সল্প মেয়াদী সুরক্ষার চেষ্টাঃ টয়সানের প্রতিষ্ঠতা সংক্রামক রোগ বিশেষজ্ঞ ওয়ই ইয়ং ,১০ই জুন একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণমাধ্যমকে বলেন যে, ঔষধ ট্রায়ালগুলি সফল প্রমাণিত হলে ওষুধটি সাময়িকভাবে কোভিড -১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। তিনি বলেছেন যে অ্যান্টিবডি ড্রাগগুলির প্রতিটি ডোজ প্রায় দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত কার্যকর থাকবে৷ এবং যাঁরা একটি ডোজ থেকে বেশি উপকৃত হতে পারেন তারা হলেন ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী এবং ভ্রমণকারীরা। ড্রাগটি এখন TY027 নামে পরিচিত।
এটি কোভিড -১৯-এর চিকিত্সায় কিছু জটিলতা কমিয়ে আনবেঃ ওয়ই ইয়ং বলেছে যে, ওষুধটি কোভিড -১৯ আক্রান্ত রোগীদের জন্য ব্যবহার করা হলে এটি এখনই আমাদের প্রচুর জটিলতা কমিয়ে আনতে পারে যেমন হাসপাতালের সীমিত সংখ্যার ভেন্টিলেটর৷ এটির কারনে বেশি ভেন্টিলেটরের প্রয়োজন হবে না। কারন, কিছু কোভিড -১৯ রোগী দীর্ঘ সময়ের জন্য অসুস্থ হয়ে পড়ে এবং ভেন্টিলেটরগুলির প্রয়োজন হয়,
সিঙ্গাপুর DUKE ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের মেডিকেল স্কুলের উদীয়মান সংক্রামক রোগ প্রোগ্রামের একজন অধ্যাপক এবং উপ-পরিচালক মিষ্টার ওয়ই বলেছেন,ভেন্টিলেটর না থাকলে অনেক সময় রোগী মারা যাওয়ার সম্ভাবনা প্রবল।
তিনি বিবৃতিতে আরো বলেছেন আমরা আশা করি এই চিকিৎসা দ্বারা রোগীদেরকে চরম বিপর্যয়ের মুখ থেকে বাচানো সম্ভব। এবং আমরা আশা করি এটি কোভিড -১৯ মৃত্যুর হার কমানো সম্ভাব৷
এখনও কয়েক মাস অপেক্ষা বাকিঃ মিষ্টার ওয়ই ইয়ং উল্লেখ করেছেন যে, প্রথম ধাপের ক্লিনিকাল সুরক্ষার পরীক্ষা ফলপ্রসূ হলেই কেবলমাত্র ঔষধটি ব্যাবহারযোগ্য হবে৷ এই পরীক্ষাটি সিংগাপুরের সাস্থ অনুসন্ধানী মেডিসিন ইউনিট দ্বারা পরিচালিত হবে এবং এটি আরও পরীক্ষা-নিরীক্ষার আওতাধীন আনা হবে৷ এই প্রক্রিয়াটি এখনও কয়েক মাস সময় নিতে পারে। আমাদের মুল লক্ষ হবে ঔষধটি ব্যাবহারের নিরাপত্তা এবং আমাদের শরীরে প্রতিক্রিয়া নিশ্চিত করা৷ সম্প্রতি লাইসেন্স ভিত্তিক কোন ভ্যাকসিন কিংবা অ্যান্টিবডি-নির্ভর চিকিৎসা প্রমানিত হয়নি।
দ্রুত সনাক্তকরণঃ প্রতিরক্ষা মন্ত্রনালয়, স্বাস্থ্য মন্ত্রনালয়, অর্থনৈতিক উন্নয়ন বোর্ড এবং অন্যান্য সরকারী সংস্থাও এই ওষুধের উন্নয়নের সাথে জড়িত। এই নির্দিষ্ট ঔষধতি SARS ভাইরাস নির্মুল করতে শতভাগ সফল ছিল। এবং টায়চান আরো উল্লেখ করেছে যে, এই অ্যান্টিবডিটির উন্নতি খুব দ্রুত সনাক্ত হয়েছিল। এই এন্টিবডিটি সল্প সময়ে সনাক্ত করা গেছে, কারন এটি জিকা ভাইরাস এবং ইয়োলো ফেভারের বিপক্ষে প্রতিশোধক তৈরির অভিজ্ঞতা ছিল। এই চিকিৎসা পদ্ধতি মোট সাত থেকে নয় মাস সময় নিয়েছে মানব দেহে প্রয়োগের ক্ষেত্রে প্রস্তুত করতে৷ এই ধরনের পদ্ধতিতে সাধারণত ১২ থেকে ১৮ মাস সময় নিয়ে থাকে৷