হোম
অপরাধ

সিংগাইরে এক রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার আটক ৮ ডাকাত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ মানিকগঞ্জের সিংগাইরে এক রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির রহস্য উদঘাটন, লুন্ঠিত মালামাল উদ্ধার, আটক ৮ জন মানিকগঞ্জের সিংগাইরে এক রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ১২ দিন পর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে লুন্ঠিত মালামালসহ ৮ জন ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে আদালতে প্রেরণ করা হয়েছে।

Open photo

দুর্ধর্ষ ডাকাত ও আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্যরা হলেন, ঢাকা জেলার ধামরাই থানার বালিথা গ্রামের মৃত আঃ ওহাবের ছেলে মিন্টু@সামাদ@বাচ্চু (৬০), এক‌ই জেলা ও থানার মধুডাঙ্গা গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে রিপন@সাইফুল (২৯), এক‌ই জেলা ও থানার কুনি কুশরা গ্রামের মৃত রাব্বির ছেলে বিশু (৩৫), এক‌ই জেলা ও থানার কালামপুর চরপাড়া গ্রামের মৃত মঞ্জু মোল্লার ছেলে আশরাফুল মোল্লা (২০), এক‌ই জেলা ও থানার গাংগুটিয়া গ্রামের মোঃ সানাউল্লার ছেলে আঃ কাদের @স্বপন (৩৫), গাজীপুর জেলার কালিয়াকৈর থানার গোসাত্রা উত্তর কাঞ্চনপুর গ্রামের আকবরের ছেলে তাইজুদ্দিন (৬০), এক‌ই জেলা ও থানার আটাবর গ্রামের মৃত ছাত্তারের ছেলে মনির (৩৭), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ধুসরিয়া গ্রামের মৃত আব্দুল ফকির শেখের ছেলে মোঃ বাদল মনোয়ার হোসেন (২৮)।

পুলিশ বলেন গত ২৭/০১/২০২২ খ্রিঃ রাত আনুমানিক বেলা ১ টায় সময় অজ্ঞাতনামা ১০/১২ জনের সংঘবদ্ধ ডাকাত দল সিংগাইর থানাধীন নতুন ইরতা সাকিনের মোঃ আব্দুল হান্নানের পুত্র মোঃ নুর উদ্দিন (৩২) এর বসত ঘরের একতলা বিল্ডিংয়ে দরজা ভাঙ্গিয়া রুমে প্রবেশ করিয়া মোঃ নুর উদ্দিন সহ তাহার স্ত্রী মনি বেগম (৩২), ছেলে রাব্বি (০৯) ও ভাগিনা বাবলু (১৬)-কে মারপিট করাসহ পিঠমোড়া করিয়া হাত ও মুখ বাধিয়া এবং মারাত্মক অস্ত্রের ভয় দেখাইয়া মোবাইল ফোন, নগদ টাকা ও ৪ ভরি ০৮ আনা ওজনের স্বর্ণালংকার লুন্ঠন করে। অতঃপর ডাকাত দল মোঃ নুর উদ্দিনের প্রতিবেশী প্রবাসী শাকিল খানের স্ত্রী মর্জিনা বেগম (৩০) এর বসত ঘরের দরজা ভাঙ্গিয়া ভিতরে প্রবেশ করিয়া মর্জিনা বেগমকে মারপিট করিয়া ০৫ ভরি ০৬ আনা ওজনের স্বর্ণালংকার ও ২০ ভরি ওজনের রুপার অলংকার লুন্ঠন করে। ডাকাতিতে সর্বমোট ৮,৩৩,৬০০/- টাকা লুন্ঠিত হয়। উক্ত ঘটনার বিষয়ে সিংগাইর থানায় অভিযোগ আসলে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদের বিরুদ্ধে পরদিন সকালে দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় সিংগাইর থানায় অভিযোগ আসলে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাতদের বিরুদ্ধে মামলা (নং-৩৩) দায়ের করা হয়।

এক‌ রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা রুজু হওয়ার পর নড়েচড়ে বসে পুলিশ। সেই ধারাবাহিকতায় মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ হাফিজুর রহমানের দিক নির্দেশনায় সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেজাউল হক, সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মোঃ আবু হানিফ, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শেখ তারিকুল ইসলাম, এসআই আলমগীর হোসেন অনিক, এএসআই মহসীনসহ অন্যান্য অফিসার ও ফোর্সদের সমন্বয়ে চৌকশ অভিযানিক টিম গঠন করে অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্যার সার্বিক সহযোগিতায় ক্লুলেস ডাকাতি মামলার রহস্য উদঘাটনের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহারসহ বিশ্বস্ত সোর্স নিয়োগ করে অক্লান্ত পরিশ্রম করতে থাকেন। সকল অফিসারের ঐকান্তিক প্রচেষ্টায় ১২ দিনের মধ্যেই এই ক্লুলেস ডাকাতির মামলার সাথে সম্পৃক্তদের ঢাকা জেলার ধামরাই, আশুলিয়া, সাভারসহ গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ডাকতদের দেখানো মতে লুট করা মালামালের মধ্য ১ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকা, ডাকাতি কাজে ব্যবহৃত চাপাতি, ছুরা ও ৪ টুকরা লোহার রড উদ্ধার করা হয়। এব্যাপারে সিংগাইর থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শেখ তারিকুল ইসলাম বলেন, সোমবার দুপুরে আসামীদের ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মতে জবানবন্দি গ্রহণের জন্য বিজ্ঞ আদলতে প্রেরণ করা হয়েছে। মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার এবং লুন্ঠিত মালামাল উদ্ধারের জোর চেষ্টা অব্যাহত আছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 35 minutes আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে ৩০ পিস ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই গ্রেফতার।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে ৫ শত পরিবারের ভাগ্য গড়া সেই ফাতেমা আজ দেনার
রংপুর 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে রং ও কেমিক্যাল মিশ্রিত জ্যান্ত মাগুর ও শিং
আইন-বিচার 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 days আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 2 days আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক