admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০২ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু, মোঃ মহিবুল আলাম রানাঃ স্টাফ রিপোর্টারঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম খান আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সাভার উপজেলা নির্বাহি কর্মকর্তার পক্ষ থেকে সমবায় অফিসার খোকন চন্দ্র রায়ের উপস্থিতিতে আজ ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার সকালে কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম খানের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন এর ৯টি ওয়ার্ডের নবনির্বাচিত সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের তিনজন ইউপি সদস্য।
নবনির্বাচিত চেয়ারম্যান এর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পর ইউপি সদস্যরা সাবেক চেয়ারম্যান শান্তর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কাউন্দিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শান্ত, দায়িত্বে থাকা কালিন গত চার বছরে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও ৩টি সংরক্ষিত মহিলা আসনের মোট ১২ জন ইউপি সদস্যদের প্রতিমাসে ৪ হাজার ৪শো’ টাকা করে গত চার বছরের সম্মানী ভাতা বকেয়া রয়েছেন।
এসময় ইউপি সদস্যরা বর্তমান চেয়ারম্যান সাইফুল আলম খান এর নিকট জোর দাবি জানিয়ে বলেন, সাবেক চেয়ারম্যান শান্ত খানের সময়ে ১২ জন ইউপি সদস্যর চার বছরের বকেয়া সম্মানী ভাতা বাবদ টাকার বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে ইউপি সদস্যদের বকেয়া পাওনা বুঝিয়ে দেয়ার জন্য জোর দাবি জানানো হয়।
পরে নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুল আলম খান বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে ইউপি সদস্যদের কে শান্তনা প্রদান করেন। আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তরের পর চেয়ারম্যান সাইফুল আলম খান বলেন, কাউন্দিয়া ইউনিয়ন বাসী ৫ বারের মতো ভোট দিয়ে তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।
নির্বাচনীয় প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমেই তিনি ইউনিয়নে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বিভিন্ন পাড়া-মহল্লার মুরুব্বীদের কে সাথে নিয়ে মাদক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মাধ্যমে কাউন্দিয়া ইউনিয়ন কে ঢেলে সাজানোর কথা ব্যক্ত করেন তিনি।