admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জুন, ২০২২ ১০:২৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু , ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের পৌরসভা এলাকায় আড়াপাড়ার আলোচিত ফটোগ্রাফার কৃষ্ণ সরকার হত্যা মামলার আসামিকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (০৬ জুন) ভোররাতে ছুরিকাঘাত করে যুবক কৃষ্ণ সরকারকে (৪০) হত্যা মামলার অন্যতম আসামি সেপাল বাশার ওরফে গিট্টু নামে এক জনকে শরীয়তপুর থেকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম শাহরিয়ার জানান, সাভারের আলোচিত কৃষ্ণ সরকার হত্যা মামলার অন্যতম আসামি বিল্লাল হোসেনের ছেলে সেপাল বাশার ওরফে গিট্টু এই হত্যাকাণ্ড ঘটানোর পর সাভার থেকে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে শরীয়তপুরের ডামুড্যা থানার বড় নওগাও গ্রামের নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে দুপুরে গিট্টুকে সাভার মডেল থানায় আনা হয়।আগামীকাল মঙ্গলবার তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে, গত ৩০ মে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে সাভার পৌর এলাকার আরাপাড়া জমিদার বাড়ী পুকুর পাড়ে মাদক সেবনের প্রতিবাদ করায় ছুরিকাঘাত করে গুরুতর আহত করার একদিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার কৃষ্ণ সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদী হয়ে স্থানীয় বখাটে নয়নসহ ৪ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন ৷ নিহত কৃষ্ণ সরকার সাভারের সুতার নোয়াদ্দা এলাকার ননী গোপাল সরকারের ছেলে। ঢাকার একটি স্টুডিওতে ফটোগ্রাফার হিসেবে কাজ করতেন তিনি।