রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
সাভারের আমিনবাজারে দীর্ঘ ১৭ বছর ধরে অচল থাকা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল আগামী সাত দিনের মধ্যে সচল করার নির্দেশ দিয়েছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
শনিবার দুপুরে আমিনবাজারে অবস্থিত হাসপাতালটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি বলেন,য় রাতারাতি সবকিছু সম্ভব নয়, তবে সাধারণ মানুষ যেন প্রাথমিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত সিভিল সার্জন ডা. ফারহানা কবির,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল হাসানসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।