admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২২ ৬:৩০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধানঃ সাভারের তেঁলঝোড়া ইউনিয়নের জনতার চেয়ারম্যান ফকরুল আলম সমর পহেলা বৈশাখ উপলক্ষে ব্যতিক্রমি আয়োজন করেছেন । প্রায় শতাধিক অসহায় মেহনতী ও হতদরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন রকমের উপহার সামগ্রী বিতরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বাংলা বছরের প্রথম দিন উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্তরে এই উপহার সামগ্রী নিজ হাতে বিতরণ করেন জনতার চেয়ারম্যান ফখরুল আলম সমর। এসময় তিনি বলেন, বাংঙ্গালি জাতির প্রানের উৎসব পহেলা বৈশাখ। এই দি নানা আয়োজনে পালন করেন বাঙালিরা। আমি ব্যতিক্রম আয়োজনের চেষ্টা করেছি। আমি বৈশাখ বরণ করতে শতাধিক পরিবারের মুখে হাসি ফোটানের চেষ্টা করেছি। উপহার গ্রহীতার ভালবাসায় আমি সিক্ত।
তিনি বলেন, বাঙালি জাতি অসাম্প্রদায়িক জাতি। নতুন বছরে এটাই কামনা সকলের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নে স্বর্ণশেখড়ে পৌঁছে যাক। গত বছরের সকল গ্লানি মুছে নতুন বছরকে স্বাগত জানাই। একই সাথে সাভারবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই।
এসময় দরিদ্রদের উপহার সামগ্রী তুলে দেন তিনি। উপহার সামগ্রীর মধ্যে ছিল ভিজিডি এর ৩০ কেজি চাল, ব্যক্তিগত তহবিল থেকে ১ কেজি বিরিয়ানির চাল, পেঁয়াজ ১ লিটার, সয়াবিন তেল ১ লিটার, চিনি এক কেজি, সেমাই, আলু ও গুড়া দুধ ও প্রত্যেককে ১ টি করে শাড়ি। সবশেষে মোনাজাতের মাধ্যমে সকল বাঙ্গালির সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মীর আব্দুল বারেক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সদস্যবৃন্দ।