admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ জুলাই, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকা ধামরাই এলাকা থেকে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী উক্ত ধর্ষণ মামলার আসামী মোঃ সাদ্দাম হোসেন (২২), জেলা-ঢাকা’কে গ্রেফতার করেছে র্যাব-৪। গত শুক্রবার ০১ জুলাই ২০২২ তারিখ সন্ধ্যা ৬ ঘটিকার সময় ধামরাই এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বুদ্ধি প্রতিবন্ধী উক্ত ধর্ষণ মামলার আসামী মোঃ সাদ্দাম হোসেন (২২), গ্রেফতার করে র্যাব-৪।
র্যাব-৪ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করা হয, আর ভুক্তভোগী রোজী (সদ্দনাম) (১৪) একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী এবং ঢাকা জেলার সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকার তার ভাইয়ের বাসায় থাকতো। রোজীর ভাই-ভাবী একই এলাকার একটি অফিসে চাকুরী করতো। প্রতিদিনের মতো তার ভাই-ভাবী গত ১২ জুন ২০২২ তারিখে দুপুরের খাবারের জন্য অফিস থেকে বাসায় এসে খাবার খেয়ে ভুক্তভোগীকে একা রেখে পুনরায় অফিসে চলে যায়। এই সুযোগে আসামীরা ভুক্তভোগীকে বিভিন্নভাবে ফুসলিয়ে সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকার একটি নির্মাণাধীন দোতলা বিল্ডিং এর নিচতলায় ডেকে নিয়ে হাত-পা বেধে আসামী সাদ্দাম হোসেন (২২) সহ অন্যান্য আসামীরা পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে তাৎক্ষনিকভাবে আসামীরা ঘটনাস্থল হতে পালিয়ে আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে গত ১৪ জুন ২০২২ তারিখে ভিকটিমের ভাই বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী তার কৃত অপকর্মের বিষয়টি স্বীকারোক্তি প্রদান করে এবং তার সহযোগীর সহায়তায় বুদ্ধি প্রতিবন্ধী ভুক্তভোগীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ভাবে ফুসলিয়ে নিজর্ন নির্মানাধীন বাড়ীতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।