admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২২ ১১:৫৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধানঃ সাভারে প্রতিবেশীসহ তিন বেলা আহার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, দূস্হ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ২৭ রমজানেও অব্যাহত রয়েছে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম। সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের প্রেরনায় এবং সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের উদ্যোগে সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রায় ৩’শ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সাভার পৌর ছাত্রলীগের সহ-সভাপতি বাবু আহমেদ, সাভার সরকারি কলেজ ছাত্র লীগের সহসম্পাদক পলাশসহ আরও অনেকে এসময় উপস্থিত ছিলেন।