admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২২ ১১:০৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে নোহা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে আত্মহত্যা করেছে। রবিবার সকালে সাভারের পৌরসভার রাজাশন পলুর মার্কেট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নোহা আক্তার ফরিদপুর জেলার কোতোয়ালি থানার মোমিন খাঁর হাট গ্রামের আব্দুল মজিদের মেয়ে। সে পরিবারের সঙ্গে সাভারের রাজাশনের পলুর মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকত। পুলিশ জানায়, নোহা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিল। কিন্তু পরীক্ষায় পাস করতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে নোহা। সেই অভিমান থেকেই হয়তো সে আত্মহননের পথ বেছে নেয়।
শনিবার রাতের খাবারের পর সে তার ওড়না দিয়ে ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, নোহার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যার ঘটনা মনে হচ্ছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েছিলো। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।