admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২২ ২:০২ পূর্বাহ্ণ
সাভার প্রতিনিধিঃ সাভারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের ছবি ফেসবুকে পোষ্ট করার এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের ছেলে আহমেদ ফয়সাল নাইম তুর্য্যর বিরুদ্ধে। এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই গার্মেস্টস শ্রমিক।
রাতে সাভার পৌর এলাকার ইমান্দিপুর এলাকায় ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গার্মেন্টস শ্রমিক সুমন মিয়া (২০) ইমান্দিপুর এলাকায় একটি ভাড়া বাড়িতে ভাড়া থেকে পাকিজা নিটিং এন্ড ডাইং কারখানায় হেলপার হিসেবে কাজ করেন। পরে গতকাল সে নিজের ফেসবুক আইডিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের ছবি পোষ্ট করেন পরে সেই ছবি পোষ্ট দেখে অভিযুক্ত আহমেদ ফয়সাল নাইম তুর্য্যর অনুসারী হালিম ভুক্তভোগীকে মোবাইল ফোনে তুর্য্যর বাড়িতে নিয়ে যান।
এ সময় তুর্য্য তার কাছে জানতে চান কি কারণে সে প্রতিমন্ত্রীর ছবি ফেসবুকে পোষ্ট করেছেন এসময় ওই যুবক বলেন এমনিতে ছবি পোষ্ট করেছেন একথা বলার সাথে সাথে তুর্য্য ও তার লোকজন ওই যুবককে এলোপাথারী ভাবে পিটিয়ে গুরুতর আহত করেন ও সেলুন থেকে এক নরসুন্দরকে ডেকে এনে তার মাথার চুল কেটে দেন। পরে ওই যুবকের পরিবারের সদস্যরা খবর পেয়ে আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় গতকাল দুপুরে ভুক্তভোগী ওই যুবক আহমেদ নাইম তুর্য্যকে প্রধান আসামী করে কয়েক জনের নামে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী এঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন।
এ বিষয়ে অভিযুক্তের বাবা যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেল বলেন,ভুক্তভোগী ওই যুবকের পরিবার তার চুল কেটে দিয়েছেন কি কারণে ওই যুবকের পরিবার তার চুল কেটেছে আপনি কেমনে জানলেন একথা বললে তিনি মুঠো ফোনের লাইন কেটে দেন। সাভার মডেল থানা পুলিশ বলছে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।