admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ সাভারে করোনা ভাইরাসের বিস্তার রোধে মাস্ক না পড়ার অপরাধে দশজন ব্যক্তিকে নগদ অর্থ জরিমানা করেছে সাভার উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ জানুয়ারী) দুপুরের পরে ঢাকা আড়িচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড ও রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় মুখে মাক্স না লাগিয়ে জনসম্মুখে চলাচল করায় ১০ জনকে ১০ টি মামলায় মোট ১১০০ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান। তিনি জানান মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশে করোনা বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং এটি অব্যাহত থাকবে।
এসময় তিনি বলেন,সাম্প্রতিক সময়ে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে যার কারনে জনগণকে মাস্ক পড়তে অনুরোধ জানাচ্ছি এছাড়াও বাহিরে বের হয়ে কোনো হোটেল- রেস্টুরেন্টে খেতে যায় বা কোনো আবাসিক হোটেলে থাকতে চায় তাহলে সাথে টিকার সনদ সাথে রাখার অনুরোধ জানাচ্ছি।দুই-একজনকে জরিমানা করছি আসলে জরিমানা করাটা আমাদের মূল উদ্দেশ্য না দুই-একজনের মাধ্যমে মূলত ম্যাসেজটা দিতে চাই যাতে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলে ও মাস্ক পরিধান করে।