admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১১ জুন, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভার পৌরসভার আনন্দপুর সিটি ল্যান্ড এলাকায় গলায় গামছা পেঁচানো ও হাত পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহের উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। শনিবার (১১ জুন) সকাল ১১ টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠের পাশে পরিত্যাক্ত বাউন্ডারির ভিতর থেকে নিহতের মরদেহের উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এই ঘটনায় (পিবিআই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে এসে লাশের পরিচয় সনাক্তের কাজ করছেন। অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছেন ১ ঘন্টার মধ্যে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে এক নারী ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে যায়। এসময় নিহতের হাত-পা বাঁধা গলায় গামছা পেঁচানো মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়দের খবরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। তার দুই হাত পিঠমোড়া দিয়ে বাঁধা ছিল, দুই পা প্লাস্টিকের রশি দিয়ে বাধা ছিল।
অপরাধ তদন্ত বিভাগ, ঢাকার সিআইডি রাসেল কবির বলেন, নিহতের পরিচয় শনাক্ত করতে আরও প্রায় ১ ঘন্টা সময় লেগে যেতে পারে। আশা করছি ১ ঘন্টার মধ্যে পরিচয় শনাক্ত করা সম্ভব হবে। সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চরছে।