admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুন, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২/ ২২-২৩ মৌসুমে আমন ধানের উপশি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিনামূল্যে বিতরণ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান।

সাভারে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ।
এ সময়ে ৩০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। জনপ্রতি বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে উপকরণ বিতরণ এর জন্য বরাদ্দ দেওয়া হয়। ৩০ জন কৃষককে ৫০ টি করে অপ্রত্যাশিত ও বিলুপ্তপ্রায় ফলজ চারা ও সার বিতরণ করা হয় বাগান করার জন্য ১৮ জনকে ছাদ বাগানের জন্য গ্রাউন্ড পিচ ফলের চারা বিতরণ করা হয় ১২ টি ইউনিয়নে ও পৌরসভায় একটি করে ফুড স্ট্যাম্প ও আটা স্ট্রে ও ১০ টি করে ফলের চারা বিতরণ করা হয়।
বিনামূল্যে সার ও বীজ বিতরণ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাজহারুল ইসলাম সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।সাভার উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার জনাব নাজিয়াত আহমেদ কৃষকদের মাঝে উপকরণ তুলে দেন।