admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, মোঃ মহিবুব আলম রানাঃ সাভারে এস এ হাউজিংয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, দুটি ড্রেজার সিলগালাসহ বিপুল পরিমাণ পাইপ জব্দ। ঢাকা সাভারে জলাধার ভরাট করার অভিযোগে এস এ হাউজিং এ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ ৮ই মার্চ মঙ্গলবার ২০২২ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত বনগাঁও ইউনিয়ন এর এসএ হাউজিং এ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি ফেলে জলাধার ভরাট করার কারনে দুটি ড্রেজার সিলগালা ও ডেজারের ২৫টি পাইপ জব্দ করা হয়।
ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, সাভারের বনগাঁও ইউনিয়নে এস এ হাউজিং কোম্পানি বালি ফেলে জলাধার ভরাট করছে, এমন অভিযোগের ভিত্তিতে ঢাকা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে এস এ হাউজিং কোম্পানির দুটি ড্রেজার সিলগালাসহ বিপুল পরিমান ড্রেজারের পাইপ জব্দ করা হয়েছে। এসময় তিনি আরো বলেন, জলাধারের ভরাটকৃত অংশের মাটি সরিয়ে নিয়ে পূর্বের অবস্থানে ফিরে আনতে এস এ হাউসিং কোম্পানির মালিক বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলামকে নির্দেশ প্রদান করা হয়েছে।
এছাড়াও অনুমতি ছাড়া অবৈধভাবে জলাধার ভরাট করতে নিষেধ করা হয়েছে। সাইফুল চেয়ারম্যান আইন অমান্য করে জলাধার ভরাট করলে তার বিরুদ্ধে মামলা সহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।