admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২১ ৭:৪৬ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, সাভার ঢাকা প্রতিনিধিঃ সাভারে উত্তরন পল্লীতে ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান এর উদ্যোগে সর্বস্তরের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সমাজ সেবক রমজান আহম্মেদ। আজ ১৪ নভেম্বর২০২১ সাভার উত্তরন পল্লীতে উত্তরন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার) ‚পিপিএম (বার) মহোদয় এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার)‚পিপিএম (বার) মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে উত্তরন পল্লীর সর্বস্তরের মানুষের মাঝে উপহার হিসেবে চাল‚ ডাল‚ লবন ‚ আটা ‚তেল ‚ আলু ‚ চিনি ‚ সেমাই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজি মাইনুল ইসলাম (পিপিএম) ‚ সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর সমাজ সেবক রমজান আহম্মেদ।