admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ মার্চ, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভার আশুলিয়ায় উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে সাভার উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসন।

পরে সেখানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান।
এছাড়া মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাভার পৌর মেয়র আব্দুল গণি, কেন্দ্রী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলসহ আরো অনেকে। এদিকে আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন ও যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামের উদ্যোগে বাইপাইল এলাকায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়াও আশুলিয়া ইউনিয়ন পরিষদে কেক কাটার আয়োজন করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।