হোম
অপরাধ

সাভার পৌর ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার এবং স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ মে, ২০২৩ ৮:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সাভার প্রতিনিধি: সাভারে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে মারধর ও লুটপাটকারী শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মাসুম দেওয়ান ওরফে মুরগী মাসুমসহ তার সহযোগীদের গ্রেপ্তার এবং স্থায়ী বহিস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী ব্যবাসায়ীসহ এলাকাবাসীরা।

আজ রবিবার ১৪ মে দুপুর ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা বাসষ্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন ভুক্তভোগীরা ।
আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু বলেন, গত রমজান মাস থেকেই সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান ওরফে মুরগী মাসুম ও তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় গত ৬ মে সন্ধ্যায় ১০-১২টি মোটরসাইকেল যোগে অন্তত ৩০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমার মালিকানাধীন আনন্দপুর টিম্বার এন্ড স’মিল, বিসমিল্লাহ ওয়াশ কারখানা, গেন্ডা ফল মার্কেট হামলা চালায়। এসময় সন্ত্রাসী মাসুম দেওয়ান ও ধর্ষক সোহেল রানা, আলমগীর, মিলন, শামিম, অনিক, হাকিম, ইসমাইল, আরিফ, নাদিম, সাহিদ সরকার, সবুজসহ অন্যান্যরা আমাকে কারখানার ভিতরে হত্যার উদ্দেশ্যে মারধর করে এবং নগদ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনায় আমাকে বাঁচাতে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা আমার স্ত্রী, সন্তান, ভাতিজা ও ছোট ভাইকেও দা, চাপাতি, লোহার রড ও হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। এঘটনায় আমি সাভার মডেল থানায় মামলা দায়ের করলেও অদ্যবদি পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
তিনি আরও বলেন, আমি ছাত্রলীগ করেছি, যুবলীগ করেছি, স্বেচ্ছাসেবকলীগ করেছি এবং বর্তমানে দলের সাথে সম্পৃক্ত আছি। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কিছু সন্ত্রাসী আমার নিজস্ব প্রতিষ্ঠানে এসে চাঁদা না দেয়ায় পরিবারের সদস্যসহ আমাকে মারধর করে নগদ টাকা লুট করে নিয়ে গেলো। এখনও তারা ফেসবুকে সক্রিয় থেকে বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করলেও দলীয় পরিচয়ে সন্ত্রাসী-চাঁদাবাজরা সাধারন মানুষ ও ব্যবসায়ীদের জীবন অতিষ্ট করে তুলেছে। আমি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি সন্ত্রাসী মাসুম দেওয়ানকে সাময়িক বহিস্কার করায় ধন্যবাদ প্রদান এবং স্থায়ী বহিস্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে জোর দাবি জানাচ্ছি।
আহত নান্নু মিয়া বলেন, আমরা আওয়ামী পরিবারের সন্তান। নিজেও ছাত্রলীগ করেছি। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কিছু সন্ত্রাসী চাঁদার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা চালিয়েছে। চাঁদা না দেয়ায় আমার বড় ভাই, ভাবী, ভাতিজাদেরকে বেধরক মারধর করেছে। আমরা দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। এজন্য আমার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, সন্ত্রাসী মাসুম দেওয়ান এমন কোন অপকর্ম নেই যা করেনা। মানুষের দোকান দখল করে ছাত্রলীগের কার্যালয় বানানো থেকে শুরু করে বাড়ি করলে চাঁদা আদায়, ফুটপাত ও রাস্তাঘাটে চলাচলকারী বিভিন্ন পরিবহন থেকে কুলি বিটের নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অরাধের সাথে জড়িত। তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট সাধারন মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পায়না। এই মুহুর্তে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া না হলে সে ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী ও এলাকাবাসীরা। মানববন্ধন শেষে ভুক্তভোগী ব্যবসায়ী ও এলাকাবাসীরা সন্ত্রাসী মাসুম দেওয়ান ও তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার এবং ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদিব কুমার গোপ বলেন, মামলা দায়ের পর থেকেই আমরা চাঁদাবাজ ও সন্ত্রাসী মাসুম দেওয়ান ও তার সহযোগীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে। খুব শিঘ্রই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 14 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক