admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে শনিবার (২০ আগস্ট) দুপুরে কাউন্দিয়া ইউনিয়ন যুবলীগের আয়োজনে ইউনিয়ন পরিষদের পাশে চেয়ারম্যান বাড়ির মাঠে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর যুবমহিলালীগের সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন। অনুষ্ঠানের প্রধান আলোচক ও সঞ্চালনায় ছিলেন কাউন্দিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল আলম খাঁন।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্দিয়া যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও মোনাজাত শেষে উক্ত অনুষ্ঠানে উপস্থিত তিন হাজার লোকের মাঝে তবারক বিতরণ করা হয়।