admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:০৯ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকা: ডেভিল হান্ট অপারেশনে সাভার ও আশুলিয়া থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হতাহতের সাথে জড়িত ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার মাধ্যমে সাভার ও আশুলিয়া থানায় এ পর্যন্ত মোট ১১০ জন গ্রেফতার করা হয়েছে।
আজ সাভার মডেল থানায় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। সাভার মডেল থানা ও আশুলিয়া থানার নেতৃত্বে সাভার ও আশুলিয়া থানা এলাকার বিভিন্ন জায়গা ২০ ফেব্রুয়ারী “অপারেশন ডেভিল হান্ট” পরিচালনার মাধ্যমে সাভার মডেল থানা ও আশুলিয়া মডেল থানা পুলিশ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র হত্যা ও হতাহতের সহিত জড়িত থাকার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছে।
সাভার মডেল থানায় গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ সাব্বির আহম্মেদ @ রাসেল(২৫),যুগ্ম সাধারন সম্পাদক,ঢাকা জেলা ছাত্রলীগ, ২। মোঃ নুরুল ইসলাম (৪৫), (সভাপতি, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ, ভাকুর্তা ইউনিয়ন), ৩। জালাল হাওলাদার (৪৫),যুগ্ম আহবায়ক,মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ, সাভার থানা ৪। ইসমাইল (৩৩),যুগ্ম সাধারন সম্পাদক, সাভার উপজেলা ছাত্রলীগ ৫। সাইদুল(৪৫), সেচ্ছাসেবকলীগ কর্মী ৬। আলাউদ্দিন খান,(৪৫),আওয়ামীলীগ কর্মী), মোট ০৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সাভার মডেল থানা কর্তৃক তাহাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আশুলিয়া থানায় গ্রেফতারকৃতরা হলেন ১। আব্দুর রহমান (৪৩), (সাবেক এমপি মির্জা গেলাম আজমের বিশ্বস্থ সহযোগী ও ধামনোনা ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য), পিতা-মৃত: সিরাজ শেখ, সাং-বাইপাইল উত্তর পাড়া, কাইচাবাড়ী, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ রাইতুল ইসলাম (২৪), (পাথালিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সেচ্ছাসেবক লীগের সভাপতি) পিতা- নজরুল ইসলাম, সাং-কুরগাঁও নতুনপাড়া, থানা-আশুলিয়া, ৩। রকি আহম্মেদ (২১), (ধামসোনা ইউনিয়নের যুবলীগের সদস্য), পিতা-রফিকুল ইসলাম, সাং-ভাদাইল, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪
মোঃ হাসান (১৮), (পাথালিয়া ইউনিয়নের ছাত্র লীগের সদস্য), পিতা-আঃ খালেক, সাং-কুরগাঁও মির্জানগর, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৫। মোঃ এনামুল হোসেন (২২), পিতা-আঃ হক, সাং-বাগাদিয়া, থানা-মোকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, ৬। মোঃ সাজু সাইফ(১৮), পিতা- বকুল হোসেন, সাং-কল্যানপুর, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর, উভয় এ/পি-কুরগাঁও, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদেরকে ইং ২০/০২/২০২৫ খ্রি. তারিখে গ্রেফতার করা হয়েছে। তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||