admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মে, ২০২২ ৯:০২ পূর্বাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভার এরিয়ায় কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১২ মে) বিকেলে তিনি ওই এরিয়ায় কৃষিপণ্য পরিদর্শন করেন।
এসময় সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। পুকুর ও জলাভূমি ব্যবহার করা হচ্ছে মাছ এবং হাঁস চাষের জন্য। বিভিন্ন প্রকার খামার ছাড়াও বায়োফ্লক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে শিং ও তেলাপিয়া মাছ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সকল সেনানিবাসে কৃষি ভিত্তিক উৎপাদন দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এবং বানিজ্যিক কৃষিতে উত্তরণের মাধ্যমে টেকসই উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনে বাংলাদেশ সেনাবাহিনীর এ প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।
এসময় তিনি সেখানে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ও বৃক্ষরোপণ করেন। পরে তিনি সাভার ডিওএইচএস এলাকায় স্থাপিত সেনা পাবলিক স্কুল ও কলেজ এর নামফলক উন্মোচন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন-লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, এসবিপি, ওএসপি, এসইউপি, এডব্লিউিসি, পিএসসি, পিএইচডি, কোয়ার্টার মাস্টার জেনারেল, মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এ্যাডজুটেন্ট জেনারেল; মেজর জেনারেল মোঃ খালেদ আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, সামরিক সচিব এবং মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি, জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া।