admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ডিসেম্বর, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা সাভার থেকেঃ সাভার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে যারা নির্বাচন করছেন তাদেরকে সময় থাকতে দলে ফেরার আহবান সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বুধবার (২২ ডিসেম্বর) সাভারের পাথালিয়া ইউনিয়নের গণবিদ্যাপীঠ স্কুল মাঠে পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রাপ্ত পারভেজ দেওয়ানের নির্বাচনী পথ সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা জানান তিনি।
এসময় মঞ্জুরুল আলম রাজীব জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বিচার-বিবেচনা করে পাথালিয়া ইউনিয়নে পারভেজ দেওয়ানকে নৌকার প্রতীক দিয়েছেন। এখন যারা এতদিন আওয়ামী লীগে থেকে এখন আবার আওয়ামী লীগের সভানেত্রীর সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করছেন তাদের জন্য আমার দুঃখ হয়। আমরা এতদিন একসাথে রাজপথে রাজনীতি করেছি, আপনাদের বহিস্কার করা হলে আমাদের অনেক কষ্ট হবে। তাই সময় থাকতে আপনারা ঘরে ফিরে আসুন। বক্তব্যের শেষে মঞ্জুরুল আলম রাজীব শেখ হাসিনার মার্কা নৌকা প্রতীকে মনোনীত পারভেজ দেওয়ানকে ভোট দেওয়ার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- সাভার পৌর মেয়র আলহাজ্ব আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজ কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্লা, সাভার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রাজু আহমেদ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন