admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলার সান্তাহার পৌর শহরের বাইপাস সড়কে ঢাকাগামী বাসের সাথে যাত্রীবাহী একটি চার্জার ভ্যানগাড়ীর মুখোমুখী সংঘর্ষে ৬ জন গুরুতরো আহত হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ থেকে ঢাকাগামী শাহ ফতেহ আলী (নং-ঢাকা-মেট্রো-ব-১১-৯৮৯৭) একটি বাস নওগাঁ-সান্তাহার বাইপাস সড়কের বড় আখিড়া রাস্তা অতিক্রম করার সময় ভ্যানগাড়ী বাসের সামনে মুখোমুখী অবস্থায় এলে ভ্যানটি বাসের সামনে পড়ে। ফলে চার্জার ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ভ্যানের ৬ জন যাত্রী এতে আহত হয় তাদের মধ্যে ৩ জনকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভ্যানের ওই যাত্রীরা মাইকে একটি ওয়াজ মাহফিলের প্রচার করছিল।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসটিকে আটক করা হয়। তবে বাসের চালক পালিয়ে যায়। এতে সান্তাহার পৌর এলাকার ওপর পৌওতা গ্রামের মৃত লিলো প্রামানিকের ছেলে ভ্যানচালক বাবু (৫২) একই গ্রামের মহিত আলীর ছেলে রবিন (২০) সাইদুর রহমানের ছেলে আলামিন (২১) রসুলের ছেলে রাকিবুল (২০) ভুট্টু মিয়া ছেলে মেহেদী (২০) ও শাহিনের ছেলে শাকিব (২০)।
এরা সকলে নিজ গ্রামের ওয়াজ মাহফিলের প্রচার শেষে বাড়ি ফিরছিলেন। এদের মধ্যে শাকিব, রবিন ও ভ্যানচালক বাবুকে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ নওসদর হাসপাতাল থেকে বগুড়া শহিদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়েছে।