হোম
অপরাধ

ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অন্তঃসত্ত্বা।

সোহরাব আলী,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড় ষষ্ঠ শ্রেণীর ছাত্র কর্তৃক নবম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার এক চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। জানা গেছে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে দীর্ঘদিন সম্পর্ক গড়ে তোলা, বিয়ের আশ্বাস এবং একাধিকবার শারীরিক সম্পর্ক শেষ পর্যন্ত ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে অন্তঃসত্ত্বা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলায়।

চাঞ্চল্যকর এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর ভাইয়ের দায়ের করা মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কিশোর শোধনাগারে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর ষষ্ঠ শ্রেণিতে এবং ভুক্তভোগী কিশোরী( ১৫) নবম শ্রেণিতে একই মাদ্রাসায় লেখাপড়া করতো।
মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায় দুই বছর ধরে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত অভিযুক্ত কিশোর। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে ওই কিশোর। সর্বশেষ গত ৭ মে রাতে ভুক্তভোগীর বসতবাড়ির শয়নকক্ষে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ করা হয়।

এরপর কয়েক মাস ধরে ছাত্রীর শারীরিক গঠনে পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। গত ৫ সেপ্টেম্বর তাকে পঞ্চগড়ের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করানো হয়। পরীক্ষায় জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রী ১৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর ভাই বাদী হয়ে শনিবার রাতে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেন।

পঞ্চগড় সদর থানার ওসি মোখলেছুর রহমান বলেন, ভুক্তভোগীর ভাইয়ের এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত কিশোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ষষ্ঠ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অন্তঃসত্ত্বা।
অপরাধ 2 hours আগে

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রংপুর 4 hours আগে

জাতীয় সাংবাদিক সোসাইটির ভাইস চেয়ারম্যান হারুন-উর-রশিদ মারা গেছেন। 
খুলনা 13 hours আগে

কৃষক বাঁচাতে দিনাজপুরের পার্বতীপুরে কৃষক সমিতির আন্দোলন।
আইন-বিচার 15 hours আগে

ঠাকুরগাঁওয়ের জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামে তিস্তায় বসতভিটা হারানো রাবেয়ার পাশে ইউএনও তানজিলা তাসনিম।
রংপুর 1 day আগে

জনতার পাশে থেকে জনবান্ধব ইউনিয়ন গড়ার প্রত্যয় আনিসুর রহমানে।
রাজশাহী 1 day আগে

সাভারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার।
ঢাকা 2 days আগে

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত।
দুর্ঘটনা 2 days আগে

যশোরে ড্রাগন ও পেয়ার চাষে ব্যাপক সাফল্য।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক