হোম
অপরাধ

তাহিরপুরে দোকানের গোডাউনের তালা ভেঙে ২০ লাখ টাকার মালামাল চুরির মামলায় এক যুবক আটক

আমির হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে মেসার্স নাসির এ্যালুমিনিনিয়াম এন্ড প্লাস্টিক ফার্ণিচার নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে গোডাউনে তালা ভেঙে রাতের আধাঁরে প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির ঘটনার মামলায় হাফিজুর রহমান (৩৫) নামের এক যুবককে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। আজ ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বাদাঘাট ইউনিয়নের দীঘিরপাড় গ্রাম সংলগ্ন বাদাঘাট সুনামগঞ্জ রাস্তা থেকে তাকে আটক করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান সজল সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

আটক হাফিজুর রহমান বাদাঘাট (নাগরপুর) গ্রামের রহিছ উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানাযায়, পৈলনপুর গ্রামের মৃত হাজী সিরাজুল হকের ছেলে নাছির উদ্দীন দীর্ঘ ১২ বছর যাবৎ বাদাঘাট বাজারে তাজুল ইসলাম মার্কেটে একটি দোকানঘর ও গোডাউন ভাড়া নিয়ে মেসার্স নাসির এ্যালুমিনিনিয়াম এন্ড প্লাস্টিক ফার্ণিচারের ব্যবসা করে আসছে। কিন্তু ঘটনার কয়েকদিন পূর্বে মার্কেটের মালিক আবুল কালাম আজাদ নাছির উদ্দীনকে দোকানঘর ও গোডাউন ছেড়ে দিতে চাপা সৃষ্টি করলে এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে এই বিরোধের জের ধরে পৈলনপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আবুল কালাম আজাদ(৪৫), ছেলে তারিকুল ইসলাম (২২), ছোট ভাই আবুল হাসান (৪১), হাফিজুর (৩৫), রহমত আলী (৩৫), নুর আলম (৩৮) এবং অজ্ঞাতনামা ৪/৫ মিলে গত ১৫ জুলাই বুধবার রাত ১ টার সময় গোডাউনের তালা ভেঙে এ্যালুমিনিনিয়াম ও প্লাস্টিক ফার্ণিচার জাতীয় প্রায় ২০ লাখ টাকার মালামাল চুরির করে নিয়ে যায়।

পরদিন ১৬ জুলাই বৃহস্পতিবার সকালে নাছির উদ্দীন বাজারে এসে গোডাউনের নতুন তালা দেখতে পেয়ে আশপাশের দোকান মালিক ও বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবগত করে তাদের উপস্থিতিতেই তালা খোলে গোডাউনে কোন মালামাল না পেয়ে এই দিন সকালেই দোকান মালিক নাছির উদ্দীন বাদি হয়ে আবুল কালাম আজাদ(৪৫), ছেলে তারিকুল ইসলাম (২২), ছোট ভাই আবুল হাসান (৪১), হাফিজুর (৩৫), রহমত আলী (৩৫), নুর আলম (৩৮) এবং অজ্ঞাতনামা ৪/৫ আসামি করে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করে।

আটকের বিষয়টি  নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মনিরুজ্জামান সজল বলেন, এই মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের পুলিশের অভিযানে অব্যাহত রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে কেলোকায় বজ্রনিরোধক ক্যাবল চুরির ঘটনায় শ্রমিকের কারাদণ্ড।
আইন-বিচার 1 hour আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬
জাতীয় 2 hours আগে

দিনাজপুরে গমের আমদানি নির্ভরতা কমাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ।
অর্থনীতি 7 hours আগে

দিনাজপুরের পার্বতীপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট এর কারণে
রংপুর 1 day আগে

রোদের বুক চিরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আকাশে কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধ প্রকৃতি
রংপুর 1 day আগে

ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা।
আইন-বিচার 1 day আগে

নওগাঁর সাপাহারে হিকভিশন সিসি ক্যামেরার প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের খানসামায় বিএনপির মত বিনিময় সভা।
রংপুর 1 day আগে

নাগরিক ভাবনা: রাষ্ট্র কি জনগণের জন্য, নাকি আমলাতন্ত্রের জন্য?
নাগরিক ভাবনা 1 day আগে

প্রত্যাশার আলোয় কাটুক শৈশব: দিনাজপুর জেলা কারাগারে শিশুদের জন্য মানবিক
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক