admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২১ ডিসেম্বর, ২০২১ ১০:২০ পূর্বাহ্ণ
শিক্ষা কর্মকর্তাকে মারার অভিযোগে সেই মেয়র আ. লীগ থেকে বহিষ্কার। জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ প্রকাশের পর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে আজ সোমবার। শাহনেওয়াজ শাহানশাহ ক্ষমতাসীন দলটির উপজেলা শাখার সদস্য ছিলেন। বহিষ্কারাদেশে সই করেছেন জামালপুর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।
তারা জানান, শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করার বিব্রতকর ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সাংগঠনিক কার্যকলাপ ভঙ্গের কাজে লিপ্ত থাকা এবং দলীয় শৃঙ্খলা ফেরাতে তাকে বহিষ্কারপূর্বক অব্যাহতি দেয়া হলো। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকায় এ বিষয়ে পৌর মেয়র শাহনেওয়াজের কোনো বক্তব্য পাওয়া যানি। এমনটি মোবাইল নম্বরে কলা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের শ্রদ্ধা নিবেদনের নাম ঘোষণা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ। নামের ক্রম নিয়ে ক্ষুব্ধ হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজের পর চড়-থাপ্পড় মারেন মেয়র শাহনেওয়াজ। বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগের পাশাপাশি থানায় মামলা করেন ওই কর্মকর্তা।