হোম
অপরাধ

লংমার্চে হামলার অভিযোগ হামলাকারীরা আওয়ামী লীগের সাথে জড়িত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২০ ৮:০৬ পূর্বাহ্ণ

লংমার্চে হামলার অভিযোগ হামলাকারীরা আওয়ামী লীগের সাথে জড়িত-এম কে নিউজ

ফাইল ছবি

ফেনী থেকে নোয়াখালী লংমার্চে হামলার অভিযোগ হামলাকারীরা আওয়ামী লীগের সাথে জড়িত। স্থানীয় আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করছে। ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে শুক্রবার বামপন্থী কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের ধর্ষণ বিরোধী লংমার্চে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের বিচারের দাবিতে শুক্রবার সকালে ঢাকা থেকে লংমার্চ শুরু করে বামপন্থী সংগঠনগুলোর চারশো’র বেশি নেতাকর্মী। যাত্রাপথে বিভিন্ন স্থানে সমাবেশ করে রাতে ফেনীতে অবস্থান করে তারা। শনিবার সকালে ফেনীর শহীদ মিনারে সমাবেশ করার সময় এক পর্যায়ে সমাবেশে অংশ নেয়াদের কয়েকজনের ওপর স্থানীয় কয়েকজন হামলা চালায় বলে অভিযোগ করেন ঢাকা থেকে লংমার্চে অংশ নেয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানা।

মি. রানা বলেন, সমাবেশের সময় নেতাকর্মীদের সাথে এক দফা সংঘর্ষ হয় স্থানীয়দের। এরপর সমাবেশ স্থল থেকে কিছুটা দূরে গাড়িতে ওঠার সময় আমাদের বাসের ওপর হামলা চালানো হয়। প্রায় প্রত্যেকটি বাস ভাঙচুর করা হয়, অন্তত ৪০ জন নেতাকর্মী আহত হয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে মাসুদ রানা অভিযোগ তোলেন যে, হামলাকারীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে জড়িত।

ফেনী থেকে নোয়াখালীর বেগমগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার কথা লংমার্চে অংশগ্রহণকারীদের, তবে ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদন সুশেন চন্দ্র শীল বলেন আওয়ামী লীগের সাথে জড়িত কেউ নয়, বরং স্থানীয় সাধারণ মানুষই ক্ষুদ্ধ্ব হয়ে তাদের ওপর হামলার ঘটনা ঘটিয়েছে। মি. শীল বলেন, “তারা যেখানে সমাবেশ করছিল তার কাছে স্থানীয় সাংসদ নিজাম হাজারির চারটি প্ল্যাকার্ড রয়েছে, যেগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রয়েছে। তাদের সমাবেশের লোকজন ঐ প্ল্যাকার্ডগুলোতে লাল মার্কার দিয়ে ‘ধর্ষকদের পাহারাদার, ধর্ষকদের গডফাদার, রেপিস্ট-এর মত আপত্তিজনক কথা লিখেছে।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির ওপর এগুলো লেখা দেখে স্থানীয় জনগণই ক্ষুদ্ধ্ব হয়ে তাদের ওপর হামলা করেছে। হামলার সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। সংঘর্ষের ঘটনা লংমার্চে অংশগ্রহণকারীদের ‘বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস এবং এর সাথে আওয়ামী লীগ বা ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে ফেণী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে।

পুলিশ কী বলছে?
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন লংমার্চে অংশগ্রহকারীদের ওপর হামলার কথা স্বীকার করলেও ঐ ঘটনায় সর্বোচ্চ ‘চার- পাঁচজন’ আহত হয়েছেন বলে জানান। আলমগীর হোসেন জানান, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত স্থানীয় এমপি সাহেবের প্ল্যাকার্ডের ওপর ‘ধর্ষকদের পাহারাদার’ লেখায় এমপি সাহেবের সমর্থকরা ক্ষুদ্ধ্ব হয়ে তাদের ওপর হামলা চালায়। আলমগীর হোসেন বলেন প্রথম দফায় তেমন সংঘর্ষ না হলেও লংমার্চে অংশ নেয়া সদস্যরা যখন নিজেদের বাসের দিকে ফিরে যেতে থাকে তখন সাংসদের সমর্থকরা তাদের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তখন দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্ল্যাকার্ডের ওপর ঐ লেখাগুলো লংমার্চে অংশগ্রহণকারীরা পুলিশের সামনেই লিখেছেন বলে নিশ্চিত করেন আলমগীর হোসেন। তিনি বলেন, “সমাবেশ চলাকালীন সময় পুলিশ সদস্যদের সামনেই তারা প্ল্যাকার্ডে লাল কালি দিয়ে লেখাগুলো লেখে। সেসময় পুলিশ তাদের নিষেধ করলেও তারা আগ্রাসী আচরণ করে।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 20 hours আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 1 day আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 2 days আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক