হোম
অপরাধ

র‌্যাবের জেরার মুখে রিমান্ডে কী বলছে ওরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ৮:৩৫ পূর্বাহ্ণ

Casino-mknewsbd

ফাইল ছবি

র‌্যাবের জেরার মুখে টেন্ডার কিং জি কে শামীম বলেছেন, ‘আমাকে হত্যার জন্য দুবাই থেকে পরিকল্পনা করা হয়েছে। আর এই পরিকল্পনা করেছে শীর্ষ সন্ত্রাসী জিসান। হত্যার জন্য অস্ত্রপাতিও কেনা হয়েছিল। এ খবর জানতে পেরে সাতজন দেহরক্ষী রাখি।’ এদিকে যুবলীগের বহিষ্কৃত নেতা খালেদের কাছ থেকে পাওয়া তথ্যে যুবলীগসহ শাসক দলের বেশ কয়েকজন নেতাকে ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দারা। তবে নতুন আর কাউকে গ্রেফতার করতে পারেনি। মোহামেডান ক্লাবের সদস্য সচিব লোকমানকেও জিজ্ঞাসাবাদ করছে। তার কাছ থেকে ক্লাব-সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তার নাম পেয়েছে। যাদের গ্রেফতারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র জানায়, জি কে শামীমের কাছ থেকে বেশ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। শীর্ষ সন্ত্রাসী জিসান দীর্ঘদিন ধরে দুবাই রয়েছেন। ভারতীয় পাসপোর্টে তিনি সেখানে অবস্থান করে ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে। তার পাসপোর্টে নাম-পরিচয় পাল্টে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করে। পাসপোর্ট বিশ্লেষণ করে দেখা যায়, শীর্ষ সন্ত্রাসী জিসান নিজের নাম বদলে আলী আকবর চৌধুরী নামে ভারতীয় পাসপোর্ট গ্রহণ করেছেন। ভারতীয় নাগরিক হিসেবে ঠিকানা দেখিয়েছেন শারদা পল্লী, ঘানাইলা, মালুগ্রাম শিলচর, চাষার, আসাম। বাবার নাম হাবিবুর রহমান চৌধুরী ও মায়ের নাম শাফিতুন্নেছা চৌধুরী হিসেবে উল্লেখ করা হয়েছে। আর স্ত্রীর নামের স্থানে উল্লেখ করা হয়েছে রিনাজ বেগম চৌধুরী। পাসপোর্ট ইস্যুর স্থান দুবাই উল্লেখ রয়েছে। এ ছাড়া ২০০৯ সালের ৭ জুন পাসপোর্ট প্রদান করা হয় এবং পাসপোর্ট মেয়াদোত্তীর্ণের তারিখ হলো ২০১৯ সালের ৬ জুন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এই পাসপোর্টের মেয়াদ চলতি বছরের জুনে শেষ হয়ে যাওয়ার পর ফের ভারতীয় নতুন পাসপোর্ট গ্রহণ করেছেন তিনি। নতুন পাসপোর্টটিও ১০ বছর মেয়াদি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দুবাইয়ে জিসানের দুটি রেস্টুরেন্ট রয়েছে। সেখানে তার গাড়ির ব্যবসাও রয়েছে। এ ব্যবসা দেখভাল করেন তার আপন ছোটভাই শামীম ও ছাত্রলীগের সাবেক নেতা শাকিল মাজহার। এই মাজহার সূত্রাপুর যুবলীগ দক্ষিণের সহ-সম্পাদক রাজিব হত্যাকান্ডের আসামি। রাজিব হত্যার পর পালিয়ে দুবাই যান তিনি। এদিকে শীর্ষ সন্ত্রাসী জিসানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেফতার হওয়ার পর বেরিয়ে আসে অপরাধ জগতের চাঞ্চল্যকর অনেক তথ্য। সেখানে শীর্ষ সন্ত্রাসী জিসানকে ঘিরেও অনেক তথ্য উঠে আসে। সূত্র জানায়, জি কে শামীমকে ঘিরে ঢাকা মহানগর যুবলীগের এক শীর্ষ নেতার সঙ্গে বিরোধ তৈরি হয়। এই সিন্ডিকেটের ঘনিষ্ঠ ও আস্তাভাজন হিসেবে পরিচিত ছিলেন আরেক যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া। বিরোধের একপর্যায়ে জিসান চরম ক্ষুব্ধ হন তাদের ওপর। অবস্থা ভিন্ন দিকে যাওয়ার আশঙ্কায় জিসানের সঙ্গে বিরোধ মেটাতে সমঝোতা বৈঠকের আয়োজন করেন খালেদ। গত জুন মাসের মাঝামাঝি সময়ে সিঙ্গাপুরে যান জি কে শামীম, মহানগর যুবলীগের ওই শীর্ষ নেতা এবং খালেদ। আর জিসান দুবাই থেকে সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে মেরিনা বে এলাকার একটি বিলাসবহুল হোটেলে তাদের বৈঠক হয়। তবে তাদের কাক্সিক্ষত ফলাফল ছাড়াই দেশে ফিরতে হয়। এমন প্রেক্ষাপটে কিলিং মিশনে অংশ নিতে ঢাকায় আসেন জিসানের সহযোগীরা।

এদিকে র‌্যাবের হাতের সাতজন অস্ত্রধারী দেহরক্ষীসহ গ্রেফতার হন জি কে শামীম। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জি কে শামীমও জানিয়েছেন, তিনি আগে কখনো এত দেহরক্ষী রাখেননি। মূলত জিসানের সঙ্গে বিরোধ তৈরি হওয়ার পর থেকে ভয়ে বড় নিরাপত্তা টিম গঠন করেন জি কে শামীম। জি কে শামীমের আরেক ক্যাডার সরদার আলী মিন্টু। মিন্টু ২০১৫ সালে যুবলীগে যোগ দেন।
যুবলীগ নেতা-কর্মীদের সঙ্গে সখ্য গড়ে তোলেন। হয়ে যান যুবলীগ নেতা। জন্মভূমি গোপালগঞ্জ হওয়ায় সহজেই আওয়ামী লীগের লোক বলে পরিচিতি পায় বিভিন্ন ব্যক্তির কাছে। শুরু করেন বিভিন্ন অপকর্ম। পরে এসব অপকর্ম জানাজানি হলে আওয়ামী লীগের দলীয় প্রোগ্রামে মিন্টুর অংশগ্রহণ করতে নিষেধ করা হয়। সম্পর্ক হয় জি কে শামীমের সঙ্গে। হয়ে যান ক্যাসিনো মিন্টু। তার বাবা গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম সরকার। জি কে শামীম গ্রেফতারের পর গা-ঢাকা দেন মিন্টু। এদিকে, এক সময়ের আন্ডারওয়ার্ল্ড কাঁপানো কেউ এখন বিদেশে, কেউ জেলে। তালিকভুক্ত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে অন্যতম জিসান। খালেদ মাহমুদ ও জি কে শামীম ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন। সরকারের দুর্নীতিবিরোধী অভিযানে আরও রাঘববোয়াল টার্গেট হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। যাদের আন্ডারওয়ার্ল্ড কানেকশন রয়েছে। এমন প্রেক্ষাপটে চলমান অভিযান আন্ডারওয়ার্ল্ডেও নতুন সমীকরণের বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পুষ্টি নিরাপত্তায় সজিনা চাষের রোপণ কার্যক্রমের উদ্বোধন।
অর্থনীতি 13 hours আগে

দিনের আলোতেই ছাগল চুরি আদমদীঘিতে জনতার হাতে আটক ২ যুবক,সিএনজি
অপরাধ 2 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের শুভ উদ্বোধন।
রংপুর 2 days আগে

দিনাজপুরে খাস জমিতে অবৈধ ভাবে ভবন নির্মানের প্রতিবাদ করায় বাদীর
আইন-বিচার 2 days আগে

ঠাকুরগাঁওয়ে উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে দিবালোকে ৮ ভরি স্বর্ণ ছিনতাই ৪ জন আটক।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারজন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আটক।
অপরাধ 2 days আগে

বগুড়ার আদমদীঘিতে পুকুরে মিলল ভাসমান মরদেহ।
দুর্ঘটনা 3 days আগে

দিনাজপুরে পারিবারিক আয় বৃদ্ধিতে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি।
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক