admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
মিরু হাসান, স্টাফ রিপোর্টার: র্যাব-১২ ও র্যাব-৩ যৌথ অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান (৩৫) বগুড়া সদর থানার গোকুল পশ্চিমপাড়ার মৃত আফসার আলীর ছেলে।
মিজানুর রহমান বগুড়া সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি।বিষয়টি নিশ্চিত করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাষ্ট্র বিরোধী নাশকতা মূলক সন্ত্রাসী মামলার আসামি রাজধানীতে যৌথ অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফতার করা হয়।
মিজানের নামে বগুড়ার বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানায় হস্তান্ত করা হয়েছে।