admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৫ মে, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ
মুক্ত কলম:প্রেস বিজ্ঞপ্তি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন কাচারীদিঘী বাজার এলাকার কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিগ্রিপ সহ অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে ১৪ মে ২০২৩ খ্রিঃ ভোররাতে দিনাজপুর সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল জেলার চিরিরবন্দর থানাধীন ভিয়াইল ইউনিয়নের অর্ন্তগত নানিয়াটিকর সাকিনস্থ কাচারীদিঘী বাজারে পাকা রাস্তার উপর অবস্থান করা ০১ জনকে সন্দেহজনক ভাবে মোটরসাইকেলে বসা অবস্থায় একটি প্লাষ্টিকের বস্তা সহ দেখতে পেয়ে উক্ত প্লাষ্টিকের বস্তা তল্লাশি করে মোট ৪৫ বোতল আমদানী নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ সহ মাদক ব্যবসায়ী মোঃ মাফিজুর রহমান @ মাফু (২৩), পিতাঃ মোঃ ইরফান আলী, সাং- উত্তর নারায়নপুর, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুরকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মাফিজুর রহমান @ মাফু দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা দিয়ে মাদক সিন্ডিকেটের মাধ্যমে আমদানী নিষিদ্ধ সর্বনাশা মাদক ফেন্সিগ্রিপ, ফেন্সিডিল, ইয়াবা ইত্যাদি সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন কৌশলে তার ব্যবহৃত মোটরসাইকেল ব্যবহার করে সরবরাহ করে আসছে। এসময় অবৈধ মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ মাফিজুর রহমান @ মাফু এর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা চলমান রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে একেক সময় একেক ধরণের ছদ্মবেশ ধারণ করে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিগ্রিপ, ফেন্সিডিল, ইয়াবা ইত্যাদি সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।