হোম
অপরাধ

রেসিডেনশিয়াল স্কুলের ছাত্র আবরারের মৃত্যু: প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সাহিত্যিক আনিসুল হকসহ দশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২০ ১:৪৩ অপরাহ্ণ

Prothom alo-motiur-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও পত্রিকাটির সহযোগী প্রকাশনা কিশোর আলো’র সম্পাদক আনিসুল হকসহ দশজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। ঢাকায় কিশোর আলোর একটি অনুষ্ঠানে একজন শিক্ষার্থীর বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত হবার ঘটনায় এ আদেশ দিয়েছে আদালত। প্রথম আলোর পক্ষের একজন আইনজীবী সাংবাদিকদের কাছে আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত পহেলা নভেম্বর ঢাকার রেসিডেনশিয়াল মডেল স্কুল ও কলেজে প্রথম আলোর কিশোর ম্যাগাজিন ‘কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠানে ওই দুর্ঘটনা ঘটেছিলো। ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিলো স্কুলটির নবম শ্রেণীর শিক্ষার্থী নাঈমুল আবরার। ঘটনার কয়েকদিন পর ৬ই নভেম্বর তার বাবা মজিবুর রহমান মহানগর হাকিম আদালতে মামলা করেন যাতে তার সন্তানকে অবহেলা জনিত হত্যার অভিযোগ আনেন প্রথম আলো সম্পাদকসহ অনুষ্ঠান আয়োজন কমিটির বিরুদ্ধে। তবে মামলার আগে সরকারের একজন মন্ত্রী এ বিষয়ে মন্তব্য করার পর ৫ই নভেম্বর প্রথম আলোতে কিশোর আলো সম্পাদকের একটি বক্তব্য প্রকাশিত হয়। তাতে কিশোর আলো সম্পাদক জানান যে, অনুষ্ঠানে প্রত্যেক দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের সর্বোচ্চ চেষ্টা ছিলো।

বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলো

বাংলাদেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক প্রথম আলো

পুলিশ, র‍্যাব ও দুটি বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মীরা সেখানে ছিলেন। এছাড়া জরুরি চিকিৎসা শিবির ছিলো যাতে দুজন এফসিপিএস চিকিৎসক কর্মরত ছিলেন। আইসিইউ সুবিধা সংবলিত অ্যাম্বুলেন্সও রাখা ছিলো। বিদ্যুতের তারের সংস্পর্শে নাঈমুল আবরার কেমন করে এলো, সেখানে কোনো ত্রুটি ছিলো কি-না, তা নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তে কিশোর আলো সহায়তা করছে। ওদিকে আবরারের বাবার দায়ের করা মামলার বিষয়ে একটি প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেয় আদালত। এ প্রেক্ষাপটে আজ আদালতে একটি প্রতিবেদন দাখিল করেছেন মোহাম্মদপুর থানা পুলিশ যাতে মতিউর রহমান ও আনিসুল হকসহ দশজনকে আসামি করা হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত দশজনের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যাদের নামে পরোয়ানা দেওয়ার আদেশ হয়েছে তারা হলেন: প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সহযোগী সম্পাদক আনিসুল হক, কবির বকুল, শুভাশিস প্রামাণিক, মহিতুল আলম, শাহ পরাণ তুষার, জসীম উদ্দিন, মোশাররফ হোসেন, সুজন ও কামরুল হাওলাদার।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে শীতের আগমনী বার্তা, বাড়ছে সর্দি-কাশি ও জ্বরের প্রকোপ।
রংপুর 41 minutes আগে

পঞ্চগড়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য বিষয়ক সেমিনার।
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

বগুড়ায় সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার।
আইন-বিচার 2 days আগে

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে কুরিয়ার ভ্যানসহ ৪ গাড়িতে ডাকাতি, ডিবির অভিযানে গ্রেপ্তার ৮।
অপরাধ 2 days আগে

পঞ্চগড়- ১ আসনের সাবেক এমপি মুক্তারের দুই দিনের রিমান্ড মঞ্জুর
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরে ৪২ বিজিবির অভিযানে প্রায় সোয়া লাখ টাকা মূল্যের বিক্রয়
অপরাধ 2 days আগে

রাজশাহী নগরীর সাধুর মোড়ে পুকুর ভরাট করে ছয়তলা ভবন নির্মাণের
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 3 days আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক