admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ নভেম্বর, ২০২১ ১২:৩৮ অপরাহ্ণ
রাশিয়া আত্মঘাতী ড্রোন প্রযুক্তি উদ্ভাবন করেছে। সামুদ্রিক সীমানা সুরক্ষার জন্য আত্মঘাতী ড্রোন প্রযুক্তি তৈরি করছে রাশিয়া। এর কিছু প্রযুক্তি ইতোমধ্যে পরীক্ষাও চালানো হয়েছে। দেশটির একটি প্রতিরক্ষা শিল্প সূত্র স্পুটনিককে এ তথ্য জানায়। এ প্রযুক্তি রাশিয়ার সামুদ্রিক সীমানাকে সামরিক বাহিনীসহ অনুপ্রবেশকারী যে কোনো জাহাজ থেকে সুরক্ষা দেবে। সিস্টেমটিতে রিকনাইসেন্স ড্রোনের পাশাপাশি বিভিন্ন ধরনের লোটারিং (আত্মঘাতী) যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে।
সূত্রটি বলেছে, উদ্ভাবিত আত্মঘাতী ড্রোন উপকূল বা জাহাজ উভয় স্থান থেকে উৎক্ষেপণ করা যাবে। সূত্রটি উল্লেখ করেছে, সিস্টেমটির খরচ কম। কারণ লোটারিং যুদ্ধাস্ত্র জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের চেয়ে কয়েকগুণ সস্তা। একইসাথে এই আত্মঘাতী ড্রোন নজরদারি ব্যবস্থা এড়িয়ে ব্যবহার করা যায়।
গত অক্টোবরে মস্কো বলেছিল, মার্কিন ডেস্ট্রয়ার চাফি রাশিয়ার আঞ্চলিক জলসীমার কাছে এসেছিল এবং জাপান সাগরে রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিল। এর আগে যুক্তরাজ্যের ডেস্ট্রয়ার ডিফেন্ডার জুন মাসে কৃষ্ণ সাগরে রাশিয়ার জলসীমা অতিক্রম করার খবর প্রকাশ হয়েছিল।